New Town Fire: দশমীর সন্ধ্যায় ভয়াবহ ঘটনা, ৫০ জন তখনও বসে খাচ্ছে, নিউ টাউনের ঝুলন্ত রেস্তোরাঁ থেকে বেরতে শুরু করল আগুনের ফুলকি

Fire at Restaurant: অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই রেস্তোরাঁর তলা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কারণ দেখা যাচ্ছিল যে আগুনের ফুলকি রেস্তোরাঁ থেকে বেরিয়ে নীচে রাস্তার উপর পড়ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর কমিশনারেটের কমিশনার অমিত কুমার ভরত।

New Town Fire: দশমীর সন্ধ্যায় ভয়াবহ ঘটনা, ৫০ জন তখনও বসে খাচ্ছে, নিউ টাউনের ঝুলন্ত রেস্তোরাঁ থেকে বেরতে শুরু করল আগুনের ফুলকি
বিশ্ব বাংলা গেটImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 21, 2026 | 7:41 PM

নিউ টাউন: পুজো এখনও শেষ হয়নি। এরই মধ্যে ফের দুর্ঘটনা শহরে। বুধবার অর্থাৎ দশমীর দিন সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নিউ টাউনের ঝুলন্ত রেস্তোরাঁয়। নিউ টাউনের (New Town) ব্যস্ত রাস্তার উপরেই রয়েছে এই রেস্তোরাঁ। এদিন সন্ধ্যায় সেখানে প্রায় ৫০ জন বসে খাচ্ছিলেন। সেইসময় আচমকা আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়ি পড়ে যায় রেস্তোরাঁর ভিতরে। ঝুলন্ত ওই রেস্তোরাঁ থেকে লিফট এবং সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে। কিন্তু অতটা উপরে ওই পরিস্থিতিতে কীভাবে নামবেন, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। প্রত্যেককেই সুরক্ষার সঙ্গে নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

তবে কী থেকে অগ্নিকাণ্ড, তা কার্যত স্পষ্ট নয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে।

দমকলের ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়। দমকলের কর্মীদের চেষ্টায় বড়সড় ঘটনার হাত থেকে রক্ষা পেল এই ঝুলন্ত রেস্তোরাঁ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রান্নাঘর থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই রেস্তোরাঁর তলা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কারণ দেখা যাচ্ছিল যে আগুনের ফুলকি রেস্তোরাঁ থেকে বেরিয়ে নীচে রাস্তার উপর পড়ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর কমিশনারেটের কমিশনার অমিত কুমার ভরত। তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রাফিক ব্যবস্থাও স্বাভাবিক হয়েছে ওই চত্বরে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us