WB Assembly Election 2026 : ‘নাটক করে, পরিযায়ী হয়ে এসে নির্বাচন জেতা যায় না’, শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের
ভবানীপুরে শুভেন্দুর রামনবমীর মিছিলকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,"এসবে কিছু যায় আসে না। নাটক করে নির্বাচন জেতা যায় না। মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকতে হয়। পরিযায়ী হয়ে এসে নির্বাচন জেতা যায় না। এই এলাকার মানুষ যখনই সমস্যায় পড়েন, ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে থেকেছেন।"
রামনবমী উপলক্ষে ভবানীপুরে শুভেন্দুর নেতৃত্বে শোভাযাত্রা। ভবানীপুরের চারবাতি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় হাজরা মোড়ে। হাতে গেরুয়া পতাকা, মাথায় পাগড়ি পরে মিছিলের নেতৃত্ব দেন তিনি। রামরাজ্য তৈরির ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন ফিরহাদ হাকিম। ভবানীপুরে শুভেন্দুর রামনবমীর মিছিলকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,”এসবে কিছু যায় আসে না। নাটক করে নির্বাচন জেতা যায় না। মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকতে হয়। পরিযায়ী হয়ে এসে নির্বাচন জেতা যায় না। এই এলাকার মানুষ যখনই সমস্যায় পড়েন, ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে থেকেছেন।”
Follow Us
Latest Videos
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?

