Indranil Sen: শিরে সংক্রান্তি! ‘ক্রাইম পার্টনার’ স্ত্রীকে নিয়ে আদালতে ছুটলেন শিল্পী ইন্দ্রনীল

Indranil Sen anticipatory bail: গানে কাটমানি নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এরপর দুর্গাপুজোকে  নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে সঙ্গীত শিল্পী ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। নাম জড়ায় তাঁর স্ত্রীরও। অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বেআইনিভাবে প্রিপুজোর টিকিট বিক্রি করত মন্ত্রীর স্ত্রীয়ের সংস্থা।

Indranil Sen: শিরে সংক্রান্তি! ক্রাইম পার্টনার স্ত্রীকে নিয়ে আদালতে ছুটলেন শিল্পী ইন্দ্রনীল
ইন্দ্রনীল সেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 12, 2026 | 9:21 PM

কলকাতা: গ্রেফতারি আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন জানালেন তিনি। আগাম জামিন চেয়ে আবেদন ইন্দ্রনীল জায়া মধুছন্দা সেন, ধ্রুবজ্যোতি বোস এবং রঞ্জন চট্টোপাধ্যায়ের।  দুর্গাপুজোর প্রিভিউ শো নামে প্রতারণার অভিযোগে বউবাজার থানায় এফআইআর দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা দায়ের করেন তাঁরা। ১৭ জুন এই মামলার শুনানি।

গানে কাটমানি নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এরপর দুর্গাপুজোকে  নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে সঙ্গীত শিল্পী ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। নাম জড়ায় তাঁর স্ত্রীরও। অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বেআইনিভাবে প্রিপুজোর টিকিট বিক্রি করত মন্ত্রীর স্ত্রীয়ের সংস্থা।

সম্প্রতি, ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়। ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী ছাড়াও দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে আরও তিনজনের।

জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, ২০২২ সালে হঠাৎ করে একটি সংস্থা গড়ে তোলা হয়। যার প্রেসিডেন্ট মধুছন্দা সেন অর্থাৎ ইন্দ্রনীল সেনের স্ত্রী। ওই সংস্থার তরফে দাবি করা হয়, ইউনেস্কো তাদের সঙ্গে হাত মিলিয়েছে, পার্টনার হয়েছে। একইসঙ্গে বলা হয়, ইউনেস্কো ২৪টা দুর্গাপুজোর প্যান্ডেলকে বেছে নিয়েছে। কিন্তু, তা একেবারেই মিথ্যে।

Follow Us