Calcutta High Court Former Judge: রাস্তার দশা অত্যন্ত খারাপ, বিরক্ত হয়ে ট্রাইবুন্যাল থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতির

Kolkata: বস্তুত, প্রায় ১৯ জনের মতো অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুন্যালে কাজ করছেন। বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন বিচারপতি নানা অসুবিধার কথা দেখিয়ে ট্রাইবুন্যাল থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও ট্রাইবুন্যালের কাজ থেকে ইস্তফা নিয়েছেন।

Calcutta High Court Former Judge: রাস্তার দশা অত্যন্ত খারাপ, বিরক্ত হয়ে ট্রাইবুন্যাল থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতির
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 01, 2026 | 9:51 AM

কলকাতা: বেহাল রাস্তার দশা। খানা-খন্দে ভরা। আর তাতেই বিরক্ত হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। সেই কারণে এবার বড় সিদ্ধান্ত নিলেন তিনি। খারাপ রাস্তা ও দীর্ঘ যাত্রার কারণ দেখিয়ে SIR ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন বিচারপতি।

প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি সল্টলেকে। দীর্ঘদিন ধরে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। বর্তমানে এসআইআর (SIR) ট্রাইবুনাল চলছে। সেখানে বিচারকরা থাকছেন। প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ও ট্রাইব্যুনালের অংশ। আর ট্রাইবুন্যাল সেন্টার পড়েছে জোঁকাতে। প্রাক্তন বিচারপতির বক্তব্য, সল্টলেক থেকে জোঁকার দূরত্ব অনেক। আর সেই রাস্তা অত্যন্ত খারাপ। দেড় ঘণ্টার উপর সময় লাগে। ট্রাফিক জ্যামে অপেক্ষা করতে হয়। এই যাতায়াতে তাঁর সমস্যা হচ্ছে। তাই ইস্তফার সিদ্ধান্ত।

তবে প্রাক্তন বিচারপতি এও জানিয়েছেন, যদি সল্টলেকে বসে তাঁকে কাজের সুযোগ দেওয়া হয় তিনি ভেবে দেখতে পারেন। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর থেকে তাঁর ইস্তফার সিদ্ধান্ত কার্যকত হতে পারে। সেই অনুযায়ী যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

বস্তুত, প্রায় ১৯ জনের মতো অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুন্যালে কাজ করছেন। বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন বিচারপতি নানা অসুবিধার কথা দেখিয়ে ট্রাইবুন্যাল থেকে ইস্তফা দিয়েছেন। এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও ট্রাইবুন্যালের কাজ থেকে ইস্তফা নিয়েছেন। ফলে,ট্রাইবুন্যালের কাজ কীভাবে দ্রুত হবে এই নিয়ে প্রশ্ন উঠছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us