Gold Price: মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসল সোনা, রুপোর দামেও বিরাট পতন! আজকের রেট জানুন…

Gold and Silver Prices Drop: প্রতি গ্রাম সোনার দাম হয়েছে ১৩,৩২৬ টাকা (গতকাল ছিল ১৩,৬০৪ টাকা)। অর্থাৎ প্রতি গ্রামে কমেছে ২৭৮ টাকা এবং প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ২,৭৮০ টাকা। সোনার পাশাপাশি রেকর্ড দরপতন ঘটেছে রুপোর বাজারেও।

Gold Price: মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসল সোনা, রুপোর দামেও বিরাট পতন! আজকের রেট জানুন...
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Nov 18, 2026 | 1:14 PM

আজ পেপার খুললে চোখ ধাঁধিয়ে যাচ্ছে অনেকের। সোনার বাজারে বড়সড় স্বস্তি। হু হু করে কমল মূল্যবান ধাতু সোনা ও রুপোর দাম। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই কমেছে এই দুই ধাতুর দর। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, আজ সোনা ও রুপোর নতুন দাম ধার্য হয়েছে।

সোনার নতুন দাম

  • ২৪ ক্যারেট সোনা (খাঁটি সোনা): প্রতি গ্রাম সোনার দাম হয়েছে ১৩,৩২৬ টাকা (গতকাল ছিল ১৩,৬০৪ টাকা)। অর্থাৎ প্রতি গ্রামে কমেছে ২৭৮ টাকা এবং প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ২,৭৮০ টাকা।

  • ২২ ক্যারেট সোনা (গহনার সোনা): প্রতি গ্রাম সোনার দাম নেমে এসেছে ১২,২১৫ টাকা-তে (গতকাল ছিল ১২,৪৭০ টাকা)। প্রতি গ্রামে কমেছে ২৬৫ টাকা।

  • ১৮ ক্যারেট সোনা: প্রতি গ্রামের দাম কমে হয়েছে ৯,৯৯৪ টাকা (হ্রাস পেয়েছে ২০৯ টাকা)।

  • পুরোনো সোনা বিক্রির হার: আজ কেউ সোনা বিক্রি করতে চাইলে প্রতি গ্রামে পাবেন ১১,৯৯৩ টাকা (গতকাল থেকে ২৫৩ টাকা কম)।

রুপোর বড় দরপতন

সোনার পাশাপাশি রেকর্ড দরপতন ঘটেছে রুপোর বাজারেও।

  • গতকাল যেখানে প্রতি কেজি রুপোর দাম ছিল ১,৯০,০০০ টাকা, আজ তা এক ধাক্কায় ৫,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৮৫,০০০ টাকা প্রতি কেজি।

Loading...
Unable to load recommendations.
Follow Us