AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Golf Green live-in couple death: গল্ফগ্রিনে লিভ ইন পার্টনারের পচাগলা দেহর সঙ্গে একঘরে নেশাগ্রস্ত দুই সঙ্গী

Couple bodies recovered: শনিবার বিকাল থেকে এলাকায় পচা গন্ধ বেরোচ্ছিল। গন্ধের উৎস সন্ধানে এলাকাবাসীরা রবিবার সকালে খোঁজ শুরু করেন। তখন জানা যায়, ওই ফ্ল্যাটের ভিতর থেকেই গন্ধ আসছিল। থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে দুটি দেহ উদ্ধার করে। 

Golf Green live-in couple death: গল্ফগ্রিনে লিভ ইন পার্টনারের পচাগলা দেহর সঙ্গে একঘরে নেশাগ্রস্ত দুই সঙ্গী
গল্ফ গ্রিনে ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2026 | 3:26 PM
Share

কলকাতা: গল্ফ গ্রিনের ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের দেহ। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বছর ছাব্বিশের এম ডি দিলশাদ নামে এক যুবকের সঙ্গে একুশ বছরের এক যুবতী লিভ ইন করতেন। রবিবার দুপুরে গল্ফগ্রিনের অরবিন্দ নগরের ফ্ল্যাট থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। দেহতে পচন ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ফ্ল্যাটের ভিতর থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল থেকে এলাকায় পচা গন্ধ বেরোচ্ছিল। গন্ধের উৎস সন্ধানে এলাকাবাসীরা রবিবার সকালে খোঁজ শুরু করেন। তখন জানা যায়, ওই ফ্ল্যাটের ভিতর থেকেই গন্ধ আসছিল। থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে দুটি দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, চলতি বছরের ৪ এপ্রিল ওই ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন দুুই যুবক-যুবতী। ছেলেটির বাড়ি তিলজলা ও মেয়ের বাড়ি রামগড়ে। ঘরের মধ্যে একাধিক মাদক জাতীয় জিনিস উদ্ধার হয়েছে। লিভ ইন করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এই ঘটনায় ওই যুবক যুবতীর দুই বন্ধু ও এক বান্ধবীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব থেকে উল্লেখযোগ্য, ওই দুজনের পচাগলা দেহ সঙ্গে বাকি এই তিন জনও নেশাগ্রস্ত অবস্থায় ঘরের মধ্যে ছিল।

এলাকার প্রবীণ সদস্য বলেন, “এখানে যে দুটি ছেলেমেয়ে থাকত, শুনেছি ওরা লিভ ইন করত। ছেলেমেয়ে দু’জনই চরম নেশাগ্রস্ত থাকত। কাল রাতে সম্ভবত দুটি ছেলে, দুটি মেয়ে ছিল। একটি মেয়ের মায়ের সঙ্গেও কথা বলেছি, আরেকজন ছেলের বাবার সঙ্গেও কথা বলেছি। ওরা অর্ধউলঙ্গ ছিল। ছেলেটার মুখটা দেখার মতো ছিল না। পুরো কালো হয়ে গিয়েছিল। ওদের সঙ্গে বাকি দুজন ছিল, একটা ছেলে, একটি মেয়ে ছিল, তাদের পুলিশকে নিয়ে গিয়েছে।”

Follow Us
বেলভিউয়ের সিইওর উপর চোটপাট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বেলভিউয়ের সিইওর উপর চোটপাট মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাবলিকের পিটুনি, ডিমের বৃষ্টি, চোর স্লোগান—এই হল সোনারপুরে...
পাবলিকের পিটুনি, ডিমের বৃষ্টি, চোর স্লোগান—এই হল সোনারপুরে...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার