AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor-Shah meet: শাহজাহান-ইস্যুতে শাহের সঙ্গে কথা হল বোসের, কী বললেন রাজ্যপাল?

Governor meets Amit Shah: রাজ্যপাল জানান, বকেয়া টাকা বিষয়ে কথা হয়েছে বৈঠকে। যা বকেয়া আছে, তা ঠিক সময়ে দিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন রাজ্যপাল। কেন্দ্রের এ বিষয়ে রাজ্যের কাছে কী কী প্রশ্ন আছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Governor-Shah meet: শাহজাহান-ইস্যুতে শাহের সঙ্গে কথা হল বোসের, কী বললেন রাজ্যপাল?
অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 9:29 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি রেশন দুর্নীতিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সে কথাই উঠে এসেছে আনন্দ বোস ও অমিত শাহের আলোচনায়। এদিন দিল্লিতে বৈঠক শেষে রাজ্যপাল জানিয়েছেন, ইডি আক্রান্ত হওয়ার কথা তিনি জানিয়েছেন শাহকে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে শাহজাহান শেখকে গ্রেফতার করা যাচ্ছে না কেন, সে বিষয়ে এদিন মুখ খুলতে চাননি রাজ্যপাল। তিনি বলেন, ‘একজন অপরাধীকে নিয়ে আমি কথা বলতে চাই না। আইন আইনের পথে চলবে।’

কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার যে টাকা বকেয়া আছে, সেই ইস্যুতে রাজভবনের সামনে ধরনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে সেই একই ইস্যুতে ধরনায় বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার শাহের সঙ্গে দিল্লিতে গিয়ে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলার মানুষ যাতে ন্যায়বিচার পায়, তার জন্য সব করবে কেন্দ্রীয় সরকার।

রাজ্যপাল জানান, বকেয়া টাকা বিষয়ে কথা হয়েছে বৈঠকে। যা বকেয়া আছে, তা ঠিক সময়ে দিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন রাজ্যপাল। কেন্দ্রের এ বিষয়ে রাজ্যের কাছে কী কী প্রশ্ন আছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Follow Us
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর