Governor On Sandeshkhali: সন্দেশখালির নির্যাতিতাদের থাকার জন্য রাজভবনের কয়েকটি ঘরের দরজা খুলে দিলেন রাজ্যপাল

Governor On Sandeshkhali: সন্দেশখালি এখন বাংলার হটস্পট। নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালির নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন এসেছে জাতীয় এসসি এসটি কমিশনের প্রতিনিধি দলও। সোমবার নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

Governor On Sandeshkhali: সন্দেশখালির নির্যাতিতাদের থাকার জন্য রাজভবনের কয়েকটি ঘরের দরজা খুলে দিলেন রাজ্যপাল
সন্দেশখালিতে রাজ্যপাল Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 20, 2024 | 4:45 PM

কলকাতা: শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন। কিন্তু এখনও অধরা শেখ শাহজাহান। ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দেওয়া নির্যাতিতার বাড়িতে আবারও হামলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এখনও আতঙ্কে সন্দেশখালির মহিলারা। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইতিমধ্যেই সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে কেবল অভিযোগ শুনলেন না, নির্যাতিতাদের থাকার জন্য়ই রাজভবনের ঘরের দরজা খুলে দিলেন সি ভি আনন্দ বোস।

সন্দেশখালি এখন বাংলার হটস্পট। নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালির নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন এসেছে জাতীয় এসসি এসটি কমিশনের প্রতিনিধি দলও। সোমবার নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি নির্যাতিতাদের সঙ্গে কথা বলে রাজ্য সরকারকে নিশানা করেন। এরপর দেখা করেন রাজ্যপালের সঙ্গে। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখার পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য ছিল, এখানে রাষ্ট্রপতি শাসন জরুরি।

সন্দেশখালির মহিলাদের নিরাপত্তার স্বার্থেই রাজভবনে পিস হোম খুলে দেন রাজ্যপাল। নির্যাতিতাদের জন্য় রাজভবনের কয়েকটি ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। রাজ্যপালের বার্তা, সন্দেশখালিতে নিজেদের নিরাপদ না মনে করলে, রাজভবনের এই ঘরগুলিতে থাকলে পারেন নির্যাতিতারা। যদিও এই প্রথম নয়, এর আগেও পঞ্চায়েত ভোট-পর্বের হিংসার অভিযোগ শুনতে রাজভবনে খোলা হয়েছিল পিস রুম। নিয়োগ দুর্নীতির অভিযোগ শুনতেও খোলা হয়েছিল কন্ট্রোল রুম।

Follow Us