Calcutta High Court: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির বিরুদ্ধে অভিযোগের জল গড়াল হাইকোর্টে

HC On Nandigram BJP Candidate: বিজেপি প্রার্থী জানিয়েছেন তাঁর বয়স ৬০ বছর প্লাস। অর্থাৎ, ১৯৬৬ সাল নাগাদ জন্ম। আর মাধ্যমিক পাশ করেছেন ১৯৬৫ সালে। জন্মের আগে কী ভাবে মাধ্যমিক পাশ? বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

Calcutta High Court: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির বিরুদ্ধে অভিযোগের জল গড়াল হাইকোর্টে
চন্দ্রনাথের মা হাসিরানি রথImage Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2026 | 12:13 PM

কলকাতা:  নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। হলফনামায় বিজেপি প্রার্থীর জন্ম এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল। তাঁর বক্তব্য, হলফনামায় জন্ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা কার্যত সম্ভব নয়। সেখানে বিজেপি প্রার্থী জানিয়েছেন তাঁর বয়স ৬০ বছর প্লাস। অর্থাৎ, ১৯৬৬ সাল নাগাদ জন্ম। আর মাধ্যমিক পাশ করেছেন ১৯৬৫ সালে। জন্মের আগে কী ভাবে মাধ্যমিক পাশ? বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

হাসিরানি রথের হলফনামা বলছে, তাঁর জন্ম সাল মোটামুটি ১৯৬৫। আবার হলফনামাতে উল্লেখ করেছেন ১৯৬৫ সালে চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠ স্কুলে দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

কংগ্রেসের অভিযোগ, জন্মেই কি করে বিজেপি প্রার্থী দশম শ্রেণির ছাত্রী হলেন? বিতর্ক এখানেই শেষ নয়, ওই স্কুল ১৯৬৩ সালে পথ চলা শুরু করে। ১৯৬৩ সালে ওই স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করানো হত। ১৯৭৩ সালের দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর সরকারি অনুমোদন পায় ওই স্কুল।

কংগ্রেসের তরফ থেকে মঙ্গলবারই এই প্রশ্ন তোলা হয়েছিল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য বলেন, “সংশ্লিষ্ট স্কুল মাধ্যমিকের অনুমোদন পায় ১৯৭৩ সালে। তাহলে তিনি সে সময়ে কীভাবে পাশ করলেন?” মনোনয়ন বাতিল করার আর্জি জানিয়েছেন তিনিও। এবার জল গড়াল আদালতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us