Weather Latest Update: আজই ঝড়-বৃষ্টিতে উত্তাল হবে এই সব জেলা, কী পূর্বাভাস হাওয়া অফিসের?
Kolkata weather update: আজ পূর্ব বর্ধমান ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। পূর্ব-পশ্চিম বর্ধমান নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।

কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর দাপট। আগামী ৪৮ ঘণ্টায় সব জেলাতেই দাপট চলবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বর্ধমানে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উপরের দিকের জেলায়।
ঘূর্ণাবর্ত কোথায় আছে?
এই মুহূর্তে ওড়িশায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ জোড়া অক্ষরেখা রয়েছে। এর জেরে বৃষ্টি হবে। সেই কারণে বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কোথায়-কোথায় বৃষ্টি?
আজ পূর্ব বর্ধমান ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। পূর্ব-পশ্চিম বর্ধমান নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
শুক্রবার ঝড় বৃষ্টির দাপট থাকবে দক্ষিণবঙ্গে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ বাকি জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সতর্কতা।
শনি এবং রবিবারে ও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে?
ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং মালদা এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।
