AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Recovery: ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার নগদ ৫৪ লাখ! কোথা থেকে আসছিল এত টাকা

Kolkata Police: গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই লাখ লাখ টাকা তিন জন ব্যক্তি কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, সেই সব দিক খতিয়ে দেখতে শুরু করেছেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। এই বান্ডিল বান্ডিল নোট কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Money Recovery: ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার নগদ ৫৪ লাখ! কোথা থেকে আসছিল এত টাকা
বিপুল পরিমাণ টাকা উদ্ধারImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 10:59 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে শনিবার। আর তার ঠিক আগেই শহর কলকাতায় উদ্ধার বান্ডিল বান্ডিল নোট। পোস্তা ও বউবাজার দুই জায়গাতে অভিযান চালিয়ে নগদে প্রায় ৫৪ লাখ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এআরএস। প্রথমে গত রাতে পোস্তা থানা এলাকা থেকে দু’জন ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ। ওই দু’জন ব্যক্তির থেকে নগদে যথাক্রমে ১০ লাখ ও ১৪ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি বউবাজার থানা এলাকা থেকেও এক ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে নগদে প্রায় ৩০ লাখ টাকা। সব মিলিয়ে তিন জনের থেকে মোট ৫৪ লাখ টাকা উদ্ধার হয়েছে।

ভোটের মুখে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সব বিষয়েও তিনজনের কেউ কোনও সদুত্তর দিতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সন্তোষজনক উত্তর না মেলায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। যে বান্ডিল বান্ডিল নোট পুলিশ উদ্ধার করেছে, তার মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার নোট। এছাড়া কিছু পরিমাণে ২০০ টাকার নোট ও ১০০ টাকার নোটের বান্ডিলও উদ্ধার হয়েছে।

গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই লাখ লাখ টাকা তিন জন ব্যক্তি কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, সেই সব দিক খতিয়ে দেখতে শুরু করেছেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। এই বান্ডিল বান্ডিল নোট কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন