Chandranath Rath last phone call: ‘ও আমাকে কিছু কিছু বিষয় জানাচ্ছিল, হঠাৎই কয়েকটা শব্দ কানে এল…’, খুনের এক মুহূর্ত আগেই শঙ্করকে ফোন চন্দ্রনাথের… কী জানিয়েছিলেন? মুখ খুললেন শঙ্কর ঘোষ

Shankar Ghosh interview: শঙ্কর ঘোষ বলেন, " ৮ ও ৯ তারিখের অনুষ্ঠান নিয়ে ব্রিফিং দিচ্ছিলাম। এই সব নিয়েই কথা বলছিলাম। ও আমাকে কিছু কিছু বিষয় জানাচ্ছিল। হঠাৎ করেই কয়েকটা গলার আওয়াজ পাই। খুব আবছা আওয়াজগুলো ছিল। আমি ভেবেছি ও অসুস্থ হয়ে গিয়েছে। প্রথমে ভাবলাম ক্রস কানেকশন হয়েছে।"

Chandranath Rath last phone call: ও আমাকে কিছু কিছু বিষয় জানাচ্ছিল, হঠাৎই কয়েকটা শব্দ কানে এল..., খুনের এক মুহূর্ত আগেই শঙ্করকে ফোন চন্দ্রনাথের... কী জানিয়েছিলেন? মুখ খুললেন শঙ্কর ঘোষ
শঙ্কর ঘোষ কী বললেন চন্দ্রনাথ রথকে নিয়ে Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 07, 2026 | 2:54 PM

কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে আরও এক চাঞ্চল্যকর তথ্য। যে সময়ে তিনি খুন হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই ফোনে তাঁর সঙ্গে কথা বলছিলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর মুখে উঠে এল ঘটনার মুহূর্তের ভয়ঙ্কর বর্ণনা।

শঙ্কর ঘোষ বলেন, ” ৮ ও ৯ তারিখের অনুষ্ঠান নিয়ে ব্রিফিং দিচ্ছিলাম। এই সব নিয়েই কথা বলছিলাম। ও আমাকে কিছু কিছু বিষয় জানাচ্ছিল। হঠাৎ করেই কয়েকটা গলার আওয়াজ পাই। খুব আবছা আওয়াজগুলো ছিল। আমি ভেবেছি ও অসুস্থ হয়ে গিয়েছে। প্রথমে ভাবলাম ক্রস কানেকশন হয়েছে। ফোনটা কেটে আবার করলাম, তখন আর ধরল না। আমি ভাবলাম অসুস্থ হয়ে গিয়েছে আরকী! আমি জানতামও না ও গাড়িতে রয়েছে। আমি উল্টোডাঙা হয়ে হস্টেল ফিরছি। মেসেজ করি, উত্তর না দেওয়ায় আবারও ফোন করলাম। ধরল না। তারপর অন্য কেউ ধরে বলল, ওকে শুট করে দিয়েছে।”

শুভেন্দুর ৮ বছরের সঙ্গী চন্দ্রনাথ। তাঁর প্রচার, সমস্ত রকমের রাজনৈতিক কর্মসূচি, এমনকি বিধানসভার অধিবেশন সংক্রান্ত কাজও সামলাতেন তিনি। থাকতেন বিধানসভাতেও। শঙ্কর বলেন, “আমাদের প্রত্যেক বিধায়কের সঙ্গেই চন্দ্র যোগাযোগ রাখত। আসলে ও বিধানসভা সব অধিবেশনের সময়েই থাকত। খুবই মর্মান্তিক। আমি আর ও কথা বলতে বলতে চলে গেল এই বয়সে! সরকার তৈরি করছি। সেই সাথী চলে গেল।”

চন্দ্রনাথের এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ শঙ্কর। তিনি সেই মুহূর্তের রেশ কাটিয়ে উঠতে পারছেন না। এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও ‘ক্লু’ প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা। কেউ গ্রেফতারও হয়নি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। আজ ময়নাতদন্ত দেহের।

Follow Us