AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Vacitions: এগোল গরমের ছুটি, ২২ এপ্রিল থেকেই বন্ধ স্কুল

School Summer Vacation:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। অপরদিকে বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

Summer Vacitions: এগোল গরমের ছুটি, ২২ এপ্রিল থেকেই বন্ধ স্কুল
এগিয়ে এল গরমের ছুটিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Apr 18, 2024 | 8:55 AM
Share

কলকাতা: দহন জ্বালায় জ্বলছে গোটা দক্ষিণ বঙ্গ। সকাল থেকেই গরমের জেরে নাজেহাল সকলে। ইতিমধ্যে তাপপ্রবাহের সর্তকতা জারিও করা হয়েছে। আর এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদফতর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। তবে তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলের। সেই কারণে তাঁদের কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। অপরদিকে বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে। চলবে তাপপ্রবাহ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ সমস্ত জেলাতেই চলবে তাপপ্রবাহ। বইবে লু।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?