ISC topper Anushka Ghosh: ISC-তে ফার্স্ট গার্ল অনুষ্কা চান বামপন্থার প্রসার! জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা

ISC topper Anushka Ghosh political views: অনুষ্কার রাজনৈতিক ভাবনা নিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, "আমি খুব খুশি। ওকে অভিনন্দন জানাই ওর ফলাফলের জন্য। ও আরও অনেক বড় হোক। ও জীবনে যাই করুক, সভ্যতা-সমাজে অবদান রাখার মতো করে বড় হোক। সে বামপন্থী হতে চায়, এটা যদি বলে, তাহলে আমাদের কাছে গর্বের। সমাজ সচেতন হোন সকলে, এটাই আমরা চাইব।"

ISC topper Anushka Ghosh: ISC-তে ফার্স্ট গার্ল অনুষ্কা চান বামপন্থার প্রসার! জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা
ISC-তে প্রথম অনুষ্কা ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 30, 2026 | 5:00 PM

অনন্ত চট্টোপাধ্যায়

ব্যারাকপুর: ISC-তে দেশের মধ্যে প্রথম হয়েছেন। CISCE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪০০ নম্বরে ৪০০-ই পেয়েছেন। ISC-র ফল প্রকাশের পরই আলোচনার কেন্দ্রে ব্যারাকপুরের মেয়ে অনুষ্কা ঘোষ। তাঁকে নিয়ে আলোচনার মধ্যেই ISC-তে প্রথম অনুষ্কা জানিয়ে দিলেন, ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান তিনি। পছন্দের রাজনৈতিক দলের কথাও জানালেন। বললেন, “আমি বামপন্থী।”

অনুষ্কার বাড়ি ব্যারাকপুরের আনন্দপুরীতে। ২০২৪ সালে ICSE-তেও প্রথম স্থান অধিকার করেছিলেন। ক্লাস টেনের রেজাল্ট নিয়ে এদিন তিনি বলেন, “ক্লাস টেনের পরীক্ষায় ২ নম্বর ইংরেজিতে কম পেয়েছিলাম। সেই জন্য ভেবেছিলাম, এবার পুরো নম্বর পেতেই হবে।” সেটাই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় করে দেখিয়েছেন অনুষ্কা। আগামিদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করলেন। নিজের ফলের জন্য স্কুল ও মাকে কৃতিত্ব দিলেন।

রাজনীতি নিয়ে কী বললেন অনুষ্কা?

তাঁকে নিয়ে পরিবার ও আত্মীয় স্বজনরা যখন আনন্দে ভাসছেন, তখন নিজের রাজনৈতিক ভাবনার কথা স্পষ্টভাবে জানালেন অনুষ্কা। টিভি৯ বাংলাকে বললেন, “একটা নির্দিষ্ট বয়সের পর আমি রাজনীতিতে প্রবেশ করব। আমি মনে করি, এখন সবকিছু ঠিক নেই। ঠিক করতে আমার সাধ্যমতো যা পারব, সেটা করব। মনে হবে, ছোট হয়ে অনেক বড় বড় কথা বলছি। কিন্তু, আমার ইচ্ছা আছে। আমি বামপন্থী। বামেদের সব কিছুর সঙ্গে হয়তো আমি সহমত নই। কিন্তু, সবমিলিয়ে বলব, আমি বামপন্থী। তাদের মতাদর্শের বেশিরভাগের সঙ্গে আমি সহমত।”

কী বলছে সিপিএম?

অনুষ্কার রাজনৈতিক ভাবনা নিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমি খুব খুশি। ওকে অভিনন্দন জানাই ওর ফলাফলের জন্য। ও আরও অনেক বড় হোক। ও জীবনে যাই করুক, সভ্যতা-সমাজে অবদান রাখার মতো করে বড় হোক। সে বামপন্থী হতে চায়, এটা যদি বলে, তাহলে আমাদের কাছে গর্বের। সমাজ সচেতন হোন সকলে, এটাই আমরা চাইব।”

Follow Us