Naushad Siddiqui: আপাতত গ্রেফতার নয় নওশাদকে, আগাম জামিন দিল হাইকোর্ট

TMC: আগেই ভাঙরে ভোটে অশান্তির ঘটনায় নওশাদকে তলব করেছিল সিআইডি। এদিকে এই ভোট হিংসা মামলাতেই কিছুদিন আগে গ্রেফতার হন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এখনও তিনি জামিন পাননি। গ্রেফতারি এড়াতে নওশাদও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান।

Naushad Siddiqui: আপাতত গ্রেফতার নয় নওশাদকে, আগাম জামিন দিল হাইকোর্ট
নওশাদ সিদ্দিকী। Image Credit source: Facebook

| Edited By: সায়নী জোয়ারদার

Feb 23, 2024 | 3:28 PM

কলকাতা: তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূল কর্মী রাজু নস্করের খুনের মামলায় আগাম জামিন পেলেন তিনি। শুক্রবার নওশাদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ২০২৩ সালের ১৬ জুন খুন হন ভাঙড়ের রাজু নস্কর। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়। ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাতেই নাম রয়েছে ভাঙড়ের বিধায়কেরও।

এই খুনের ঘটনার তদন্ত করছে সিআইডি। আগেই ভাঙরে ভোটে অশান্তির ঘটনায় নওশাদকে তলব করেছিল সিআইডি। এদিকে এই ভোট হিংসা মামলাতেই কিছুদিন আগে গ্রেফতার হন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এখনও তিনি জামিন পাননি। গ্রেফতারি এড়াতে নওশাদও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান।

সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। ফলে আপাতত নওশাদকে গ্রেফতার করে পারবে না পুলিশ। নওশাদের বক্তব্য, তিনি তদন্তে সবরকম সহযোগিতা করছেন। সবপক্ষের বক্তব্য শুনে আদালত নওশাদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

Follow Us