Karmabandhu Prakalpa: ৫০০০ থেকে এক ঝটকায় বাড়ল ৮০০০, এই প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মূলত, ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দফতরে কাজ করেন। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই কর্মীদের জন্য ভাতা ঘোষণা করে। এর আগে এই পদে মাসিক পারিশ্রমিক ছিল ২,০০০ টাকা। সরকার তা ৩, বাড়িয়ে নতুন পারিশ্রমিক ৫,০০০ টাকা করেছিল।

Karmabandhu Prakalpa: ৫০০০ থেকে এক ঝটকায় বাড়ল ৮০০০, এই প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

Oct 05, 2026 | 4:38 PM

কলকাতা: পুজোর মুখে একাধিক বিভাগে টাকা ভাতা বাড়াল রাজ্য সরকার। ফলে আম-জনতার মুখে হাসি ফুটবে তা বলার অপেক্ষা রাখে না। আজ, সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, ‘কর্মবন্ধু প্রকল্পে’ পাঁচ হাজার থেকে টাকা বাড়িয়ে আট হাজার করা হয়েছে।

মূলত, ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দফতরে কাজ করেন। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই কর্মীদের জন্য ভাতা ঘোষণা করে। এর আগে এই পদে মাসিক পারিশ্রমিক ছিল ২,০০০ টাকা। সরকার তা ৩, বাড়িয়ে নতুন পারিশ্রমিক ৫,০০০ টাকা করেছিল।

পালা বদল হয়। ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পেই এবার টাকা বাড়ালেন। শুভেন্দু বলেন, “কর্ম বন্ধু প্রকল্পে মাত্র ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার করেছি।” প্রসঙ্গত, তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্য বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হল রাজ্য সরকারের তরফে। অক্টোবর থেকে বাড়ানো হল ভাতা। আগে ১৮০০ দেওয়া হত। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩, ৩০০ টাকা দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে।

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us