Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম, Google-এ ফেলোশিপের সুযোগ পেলেন গবেষক-ছাত্র অভিরূপ

Jadavpur University Student Gets Google Fellowship: মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণাই অভিরূপকে গুগলের দরবারে পৌঁছে দিয়েছে। সুযোগ করে দিয়েছে বিশ্বের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থায় পিএইচডি ফেলোশিপ করার। অভিরূপও এআই মডেলকে আরও সহজে, কম খরচে মানুষের কাছে পৌঁছে দিতে চান। 

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম, Google-এ ফেলোশিপের সুযোগ পেলেন গবেষক-ছাত্র অভিরূপ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার বিরাট সাফল্য।Image Credit source: TV9 বাংলা

|

Nov 22, 2026 | 3:01 PM

কলকাতা: স্বপ্নের কোনও সীমানা থাকে না। প্রমাণ করল অভিরূপ। বিশ্বমঞ্চে আরও একবার বড় সাফল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)। তাদের ছাত্র গোটা বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়কে নয়া পরিচয় এনে দিল। চলতি বছরে গুগলের পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম (Google PhD Fellowship 2026)- এ সুযোগ পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র অভিরূপ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের কাছেও এটা প্রথম। এর আগে কোনও ছাত্র গুগলে ফেলোশিপের সুযোগ পায়নি। স্বাভাবিকভাবেই ছাত্রের সাফল্যে আনন্দিত গোটা বিশ্ববিদ্যালয়ই।

জানা গিয়েছে,  মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণাই অভিরূপকে গুগলের দরবারে পৌঁছে দিয়েছে। সুযোগ করে দিয়েছে বিশ্বের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থায় পিএইচডি ফেলোশিপ করার। অভিরূপও এআই মডেলকে আরও সহজে, কম খরচে মানুষের কাছে পৌঁছে দিতে চান।

শান্তিনিকেতনে পড়াশোনা অভিরূপের। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানেই স্নাতকোত্তর পাশ করেন। নিজের আগ্রহ ও ভালোবাসাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণা শুরু করেন। বর্তমানে মেশিন লার্নিং নিয়ে গবেষণা করছেন অভিরূপ। ডিপ লার্নিং আর্কিটেকচারে ফাউন্ডেশন মডেল তৈরি করছেন। এবার তাঁকে আর পড়াশোনার খরচ নিয়ে ভাবতে হবে না। পুরো খরচই জোগাবে গুগল।

জানা গিয়েছে, বিশ্বজুড়ে এই ফেলোশিপ প্রোগ্রাম চালিয়েছে গুগল। বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ১৪৮ জনকে ফেলোশিপ দেওয়া হয়েছে। মেশিন লার্নিংয়ে বিশ্বের মোট যে ৪৩ জনকে বাছাই করা হয়েছে, তাদের মধ্যেই একজন অভিরূপ। তাঁর এই সাফল্যে খুশি ও গর্বিত বিশ্ববিদ্যালয়ও। অভিরূপও নিজের বিশ্ববিদ্য়ালয়কে কৃতিত্ব দিতে ভোলেননি।

Loading...
Unable to load recommendations.
Follow Us