Calcutta High Court: বম্বে হাইকোর্ট থেকে এসে কলকাতা হাইকোর্টের দায়িত্বে, কে নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে?

Calcutta High Court Chief Justice: ১৯৯০ সালে ঔরঙ্গাবাদের এমপি ল কলেজ থেকে আইনের পড়াশোনা সম্পূর্ণ করেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। ওই বছরই আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর ২০২৬ সালের জুন মাসে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি।

Calcutta High Court: বম্বে হাইকোর্ট থেকে এসে কলকাতা হাইকোর্টের দায়িত্বে, কে নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে?
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিImage Credit source: Tv9 Bangla

Sep 07, 2026 | 10:16 AM

নয়া দিল্লি: অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি, দেশের আটটি হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতা হাইকোর্ট। এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এবার কেন্দ্রের অনুমোদন অনুযায়ী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে (Justice Ravindra V Ghuge)। বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি ঘুগে। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব সামলাবেন তিনি।

চলতি বছরের জুন মাসে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি রবীন্দ্র ঘুগে ।গত ৬ অগস্ট বিচারপতি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত শনিবার সেই সুপারিশেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিচারপতি ঘুগে

১৯৯০ সালে ঔরঙ্গাবাদের এমপি ল কলেজ থেকে আইনের পড়াশোনা সম্পূর্ণ করেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। ওই বছরই আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

এরপর ২০২৬ সালের জুন মাসে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। এবার তাঁকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দিল কেন্দ্র।

আরও সাত হাইকোর্টে প্রধান বিচারপতির তালিকা

এদিকে কলকাতা হাইকোর্ট ছাড়া দেশের আরও সাতটি হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের কয়েক দিনের মধ্যেই শনিবার প্রধান বিচারপতিদের নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে এই নিয়োগের কথা জানিয়েছেন।

দিল্লি হাইকোর্টের বিচারপতি ভাল্লুরি কামেশ্বর রাওকে পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

ছত্তীসগঢ় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠিকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

সম্প্রতি রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতার তোলা গুরুতর ও নজিরবিহীন অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তার মধ্যেই রাজস্থান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হল। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রকে ওই হাইকোর্টেরই প্রধান বিচারপতি করা হয়েছে।

ওড়িশা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাম মহাপাত্রকে ছত্তীসগঢ় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

গুজরাট হাইকোর্টের বিচারপতি অল্পেশ যশবন্ত কোগজেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

রাজস্থান হাইকোর্টের বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us