AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: দিল্লি, দেরাদুনেও আছে ফ্ল্যাট, একগুচ্ছ জমির মালিক অধীর, স্ত্রীর গ্যারাজে দু’খানা গাড়ি

Adhir Chowdhury: অধীরের গ্যারাজে রয়েছে একটি ফোর্ড ইকো স্পোর্ট গাড়ি। ২০১৭ সালে ওই গাড়িটি কেনা হয়েছিল ৪ লক্ষ ৫৫ হাজার টাকা দামে। তাঁর স্ত্রী অতশীর নামে রয়েছে দুটি গাড়ি।

Adhir Chowdhury: দিল্লি, দেরাদুনেও আছে ফ্ল্যাট, একগুচ্ছ জমির মালিক অধীর, স্ত্রীর গ্যারাজে দু'খানা গাড়ি
কত সম্পত্তির মালিক অধীরImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: May 01, 2024 | 7:46 PM
Share

কলকাতা: সেই রাজীব গান্ধীর আমল থেকে কংগ্রেসের নেতা হিসেবে রাজনীতির ময়দানে লড়াই করছেন তিনি। শুধুমাত্র নেতা বা সাংসদ নয়, বহরমপুরকে কার্যত নিজের গড়ে পরিণত করেছেন অধীর। প্রথমে বিধায়ক, পরে ১৯৯৯ সালে প্রথমবার সাংসদ হওয়া। তারপর সংসদীয় রাজনীতির পাশাপাশি দলেও বেড়েছে গুরুত্ব। ভাল কাজের পুরস্কার হিসেবে জেলা সভাপতি থেকে ক্রমে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ পর্যন্ত পৌঁছে গিয়েছেন তিনি। ২০১৯-এর পর লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ পান। মনমোহন সিং-এর আমলে রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী পদও পেয়েছিলেন তিনি। এবার ২০২৪-এ ফের বহমপুর কেন্দ্রে লড়ছেন তিনি। এই দাপুটে কংগ্রেস নেতার সম্পত্তি কত?

বিদায়ী সাংসদ অধীর চৌধুরী হলফনামায় জানিয়েছেন ২০১৯-২০ অর্থবর্ষে আয় করেছিলেন ১৫ লক্ষ ২৩ হাজার ৮৮৫ টাকা, ২০২০-২১ -এ আয় ছিল ১৪ লক্ষ ৪৭ হাজার ৮৩০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৪ লক্ষ ৫ হাজার ৪৮০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২১ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। আর গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪-এ অধীরের আয় ৯ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা। তাঁর স্ত্রী অতশী চৌধুরী ২০২৩-২৪ অর্থবর্ষে আয় করেছেন ১১ লক্ষ ৫৬ হাজার ১১০ টাকা।

হলফনামায় পেশ করা তথ্য অনুযায়ী, অধীরের হাতে রয়েছে নগদ ২ লক্ষ ১১ হাজার টাকা আর তাঁর স্ত্রীর কাছে আছে ৫ লক্ষ ৪৯ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে অধীর ও স্ত্রী অতশীর।

অধীরের গ্যারাজে রয়েছে একটি ফোর্ড ইকো স্পোর্ট গাড়ি। ২০১৭ সালে ওই গাড়িটি কেনা হয়েছিল ৪ লক্ষ ৫৫ হাজার টাকা দামে। তাঁর স্ত্রী অতশীর নামে রয়েছে দুটি গাড়ি। রয়েছে একটি ট্রাভেরা গাড়ি। এছাড়া রয়েছে রেক্সটন গাড়ি, যার দাম ৫ লক্ষ ৫৯ হাজার ৭০৪ টাকা। অধীরের কাছে রয়েছে ২০০ গ্রাম সোনা, যার দাম ১৪ লক্ষ ৩৮ হাজার টাকা। সব মিলিয়ে হলফনামায় উল্লেখ করা হয়েছে অধীরের মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৩৯ লক্ষ ৩৫ হাজার ৫৭১ টাকার, তাঁর স্ত্রীর রয়েছে ৬৪ লক্ষ ৪১ হাজার ১৪৪ টাকার অস্থাবর সম্পত্তি।

অধীর ও অতশীর স্থাবর সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। মুর্শিদাবাদের গোরাবাজার থেকে নিউ টাউন, সব মিলিয়ে অধীরের নামে রয়েছে ৫টি জমি। একটি কমার্শিয়াল বিল্ডিংও রয়েছে অধীরের। এছাড়া রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাড়ি। হলফনামায় উল্লেখ করা হয়েছে অধীরের নামে রয়েছে ৭ টি বাড়ি ও ফ্ল্যাট। বহরমপুর ছাড়াও কলকাতার ‘বেদিক ভিলেজ’, দিল্লি, দেরাদুনেও ফ্ল্যাট রয়েছে অধীরের। সব মিলিয়ে অধীর চৌধুরীর নামে থাকা স্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজারের। আর ৪৯ লক্ষের স্থাবর সম্পত্তি রয়েছে স্ত্রী অতশীর।

অধীর হলফনামায় উল্লেখ করেছেন সাংসদ পদের ভাতাই তাঁর মূল আয়ের উৎস। তাঁর স্ত্রী রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ প্রজেক্টে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

Follow Us