
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ব্রিগেডে একসঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তাঁরা দীর্ঘদিনের পুরনো মুখ। দীর্ঘদিন লড়াইয়ের সঙ্গী বিজেপির (BJP)। শপথ নেওয়ার পর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে ডেপুটি মুখ্যমন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ-অগ্নিমিত্রার মতো পুরনো কর্মীরা। আজ অর্থাৎ সোমবার সেই দফতর বন্টন করা হয়েছে।
কে কোন দফতর পেলেন?
দিলীপ ঘোষ পেলেন-পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব
(তৃণমূল আমলে প্রথমে এই দফতর দেখতেন সুব্রত মুখোপাধ্যায়। পরবর্তীতে তাঁর প্রয়াণের পর প্রদীপ মজুমদার মন্ত্রী ছিলেন। অন্যদিকে, প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ।)
অগ্নিমিত্রা পাল পেলেন নারী কল্যাণ ও শিশু সমাজ কল্যাণ, পুর বিষয়ক দফতর
(তৃণমূল আমলে নারী কল্যাণ ও শিশু সমাজ কল্যাণ দফতর দেখতেন শশী পাঁজা। পুর-বিষয়ক দফতরের মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম)
নিশীথ প্রামাণিক এবার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন।
(উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন গৌতম দেব। যুব কল্যাণের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস)
ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন বিষয়ক দফতর, সংখ্যালঘু দফতর,
(তৃণমূল আমলে এই দফতর সামলেছেন বুলু চিক বারাইক আর সংখ্যালঘু দফতর সামলাতেন তাজমুল হোসেন)
অশোক কীর্তনীয়া সামলাবেন খাদ্য-দফতর ও সমবায় দফতর
(তৃণমূল আমলে প্রথমে খাদ্য-দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে রথীন সেন এই দফতর সামলাতেন।)
প্রসঙ্গত, আজ ছিল ক্যাবিনেটের বৈঠক ছিল। সেই বৈঠক থেকে পাঁচটি বড় ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এর পাশাপাশি আজ নতুন সচিবদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা,স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, অর্থ সচিব প্রভাত মিশ্র, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার সচিব রাজেশ পান্ডে, শিল্প দফতরের সচিব বন্দনা যাদব