AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kokata Metro: শুধু চিংড়িহাটা নয়, কাজ শুরু হল আরও এক মেট্রো স্টেশনের

Kolkata: ২০২৫ এর ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যায়। একের পর এক পিলারে ফাটল এবং অন্যান্য ত্রুটি দেখা যাওয়ায় কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বর্তমানে রয়েছে।

Kokata Metro: শুধু চিংড়িহাটা নয়, কাজ শুরু হল আরও এক মেট্রো স্টেশনের
কলকাতা মেট্রোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2026 | 9:55 AM
Share

কলকাতা: চিংড়িঘাটার পর ফের আরও এক মেট্রো স্টেশনের কাজ শুরু। এক বছর পর কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে ফেলার কাজ শুরু হচ্ছে। যার প্রাথমিক প্রস্তুতি রবিবার থেকেই নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে পরিত্যক্ত হয়ে থাকা কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

২০২৫ এর ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যায়। একের পর এক পিলারে ফাটল এবং অন্যান্য ত্রুটি দেখা যাওয়ায় কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বর্তমানে রয়েছে। তবে এর কাজ শুরু হচ্ছে প্রায় আজ থেকে। প্রাথমিক প্রস্তুতি আজ। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশন নতুন রূপে তৈরি করা হয়ত সম্ভব হবে। যাত্রীরাও সঠিক পরিষেবা পাবেন।

এক নজরে ঘটনাক্রম

  • আজ মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ।
  • শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ‘রেক রিভার্সাল’ (ট্রেন ঘোরানোর) সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
  • ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হলো শহিদ ক্ষুদিরাম। এখানে কোনও ক্রসওভার বা রেক ঘোরানোর স্থায়ী ব্যবস্থা ছিল না।
  • সেই কারণে দক্ষিণেশ্বর থেকে আসা যাত্রীবোঝাই ট্রেনগুলো এখানে খালি হয়ে যায়।
  • এরপর খালি রেকগুলো কবি সুভাষ স্টেশনে গিয়েও মুখ ঘুরিয়ে আপ লাইনে শহিদ ক্ষুদিরামে ফিরে আসে।
  • এই বছরের জানুয়ারি মাসে ‘রেক রিভার্সাল’–এর কাজের অনুমোদন দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)।

Follow Us