AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: পুলিশের ওপর হামলা, মামলা রুজু নেতাজিনগর থানায়

Kolkata Police: উত্তেজিত জনতা নেতাজি নগর থানার ওসি সহ তার টিমের ওপর হামলা চালায়, ওসির গাড়ি ভাঙচুর করা হয়, এমনকী পুলিশকে হুমকি ও গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

Kolkata Police: পুলিশের ওপর হামলা, মামলা রুজু নেতাজিনগর থানায়
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 5:44 PM
Share

কলকাতা: রাত দখলে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রুজু করল কলকাতা পুলিশ। বুধবার রাতে গড়িয়া মোড়ে জমায়েত চলাকালীন এক মদ্যপ ব্যক্তি মহিলাদের কূকথা বলেন বলে অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা তাঁকে গ্রেফতার করার দাবিতে সরব হয়। অভিযুক্ত যুবককে পাটুলি থানায় নিয়ে যাওয়া হয়। তবুও ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

উত্তেজিত জনতা নেতাজি নগর থানার ওসি সহ তার টিমের ওপর হামলা চালায়, ওসির গাড়ি ভাঙচুর করা হয়, এমনকী পুলিশকে হুমকি ও গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। আহত পুলিশদের সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে খুনের হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পাশাপাশি পাবলিক প্রপার্টি নষ্ট করার আইনেও মামলা রুজু করেছে নেতাজি নগর থানা। পাটুলি থানা এলাকায় বুধবার রাত ১০ টা নাগাদ শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

বুধবার রাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজ্যের বহু মানুষ। শহরের বিভিন্ন জায়গায় চলছিল প্রতিবাদ কর্মসূচি। তার মধ্যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক জায়গায় উত্তেজনা তৈরি হয়। গড়িয়ায় পরিস্থিতি সামাল দিতে যায় বিশাল পুলিশ বাহিনী।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা