Lalbazar: কার্তুজ পাচার মামলায় বড় অ্যাকশন! নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠতেই পদক্ষেপ লালবাজারের?

Lalbazar: গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকা থেকে উদ্ধার হয় ১৯০ রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় চারজনকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও নতুন তথ্য। গ্রেফতার করা হয় শান্তিপুরের জয়ন্ত দত্ত নামে এক ব্যক্তিকে। জয়ন্ত কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারি বলে জানা গিয়েছিল।

Lalbazar: কার্তুজ পাচার মামলায় বড় অ্যাকশন! নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠতেই পদক্ষেপ লালবাজারের?
প্রতীকী ছবি Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Mar 05, 2025 | 1:49 PM

কলকাতা: হিসাব মেলাতে আর্মস ডিলারদের ফাইল প্রস্তুত লালবাজারের। বেঙ্গল এসটিএফ কার্তুজের চোরাচালান চক্রের পর্দাফাস করতেই নড়েচড়ে বসল কলকাতা পুলিশও। কলকাতার সব অস্ত্র ডিলারদের ফাইল প্রস্তুত করল আর্মস অ্যাক্ট বিভাগ। সূত্রের খবর, কলকাতা পুলিশ এলাকায় ১৪টি বৈধ অস্ত্র ডিলারের দোকান রয়েছে। প্রত্যেক দোকানের পৃথক ফাইল তৈরি করা হয়েছে বলে খবর।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আর্মস ডিলাররা প্রত্যেক সপ্তাহে অস্ত্র ও কার্তুজ বিক্রির যে হিসাব দেয় সেই হিসাব মিলিয়ে দেখেই তৈরি করা হয়েছে ফাইল। বেঙ্গল এসটিএফ ডালহৌসি এলাকায় বৈধ ডিলারের থেকে কার্তুজ পাচার চক্রের পর্দাফাঁস করতেই কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট শাখাও প্রস্তুত হয়। প্রত্যেক ডিলারের জন্য মৌখিকভাবে এই ফাইল তৈরির নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই ফাইল তৈরি হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, লালবাজারের নাকের ডগায় কলকাতা পুলিশ এলাকায় আর্মস ডিলারের কার্তুজের চোরাচালানে উঠে গিয়েছিল গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। প্রশ্ন উঠেছিল কলকাতা পুলিশের নজরদারির অভাব নিয়ে। তাই এবার ডিলারদের পুরনো হিসাব মিলিয়ে ফাইল প্রস্তুত করতে তৎপর কলকাতা পুলিশ। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকা থেকে উদ্ধার হয় ১৯০ রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় চারজনকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও নতুন তথ্য। গ্রেফতার করা হয় শান্তিপুরের জয়ন্ত দত্ত নামে এক ব্যক্তিকে। জয়ন্ত কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারি বলে জানা গিয়েছিল। অন্যদিকে এরইমধ্যে আবার কার্তুজ পাচার মামলায় আরও একটি বৈধ অস্ত্রের দোকানের খোঁজ পাওয়া গিয়েছে। বিবি গাঙ্গুলী স্ট্রিটের ওই দোকান ইতিমধ্যেই সিল করে দিয়েছে বেঙ্গল এসটিএফ। পুলিশ সূত্রে দাবি, অবৈধভাবে কার্তুজ বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন এই দোকানের ডিলারও। ওই দোকানের এক কর্মীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। 

Loading...
Unable to load recommendations.
Follow Us