Play School: পায়ে অসহ্য যন্ত্রণায় মধ্যেই আদো আদো গলায় ২ বছরের শিশুটি নিয়েছিল শিক্ষিকার নাম… প্লে-স্কুলের ভয়ঙ্কর ঘটনায় শিউরে ওঠবেন

Play School New Alipur: গত শুক্রবার অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই শিশু। প্রি নার্সারি স্কুলে অনেক বাচ্চাই কান্নাকাটিও করে। তাদেরকে সেভাবেই বোঝান শিক্ষিকারা। যেখানে বাচ্চাদের খেলাতে খেলাতে শেখানো হয়, সেখানেই ওই ২ বছরের শিশুটি খেলছিল নিজের মনেই। তাতে অসন্তুষ্ট হন শিক্ষিকা। তাকে তুলে আছাড় মারেন বলে অভিযোগ। 

Play School: পায়ে অসহ্য যন্ত্রণায় মধ্যেই আদো আদো গলায় ২ বছরের শিশুটি নিয়েছিল শিক্ষিকার নাম... প্লে-স্কুলের ভয়ঙ্কর ঘটনায় শিউরে ওঠবেন
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 11, 2026 | 5:04 PM

কলকাতা: প্রি নার্সারি স্কুল। মানে তিন বছরের ছোট্ট বাচ্চারা সেখানে পড়াশোনা করা। বলা ভালো পড়া নয়, খেলাই। স্কুলে যাওয়ার অভ্যাস তৈরি করতেই সন্তানদের প্রি স্কুলে পাঠান। কিন্তু সেই স্কুলেই ২ বছরের শিশুকে আছাড় মারার অভিযোগ। তাকে শাস্তি দিতেই আছাড় মারা। পা ভাঙে ২ বছরের ওই শিশুর। নিউ আলিপুরের একটি প্রি নার্সারি স্কুলে এই ঘটনা ঘটেছে। অভিভাবক ওই শিক্ষিকার বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। শিশু সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই শিশু। প্রি নার্সারি স্কুলে অনেক বাচ্চাই কান্নাকাটিও করে। তাদেরকে সেভাবেই বোঝান শিক্ষিকারা। যেখানে বাচ্চাদের খেলাতে খেলাতে শেখানো হয়, সেখানেই ওই ২ বছরের শিশুটি খেলছিল নিজের মনেই। তাতে অসন্তুষ্ট হন শিক্ষিকা। তাকে তুলে আছাড় মারেন বলে অভিযোগ।

পরিবারের দাবি, বাড়ি ফেরার পর থেকেই কান্নাকাটি করতে থাকে ওই শিশু। পা ফুলে যেতে থাকে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, পাড়ের হাড় ভেঙেছে। বাবা-মাদের আদো আদো গলায় স্কুলের বিষয়টা জানায় ওই বাচ্চা। তারপরই শিশুটির বাবা নিউ আলিপুর থানায় যোগাযোগ করেন। ওই শিক্ষিকার বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ ক্লাস রুমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজ দেখে অভিযোগের তদন্ত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us