KMC: দুইদিনের মধ্যে কলকাতার সব রাস্তা হবে মেরামত, গর্ত দেখলেই করুন ফোন, পুজোর আগে বড় উদ্যোগ KMC-র

Kolkata road repair: ৫ অক্টোবরের মধ্যে কলকাতার সব খারাপ রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার। রাস্তার গর্ত মেরামতিতে ১৩টি ভ্রাম্যমাণ গাড়ি কাজ করছে বলে জানিয়েছেন স্মিতা পান্ডে। কোনও রাস্তার হাল খারাপ থাকলে, শহরবাসী সরাসরি জানাতে পারবে পুরসভাকে।

KMC: দুইদিনের মধ্যে কলকাতার সব রাস্তা হবে মেরামত, গর্ত দেখলেই করুন ফোন, পুজোর আগে বড় উদ্যোগ KMC-র
ফাইল ছবি

Oct 03, 2026 | 8:29 PM

কলকাতা: পুজোর আগে রাস্তা মেরামতিতে তৎপর কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। সম্প্রতি, শহরের খারাপ রাস্তা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। পুর কমিশনারকে তাঁর পরামর্শ, পুজোর আগে শহরজুড়ে হোর্ডিং টাঙানোর চেয়ে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটুকু মসৃণ করা অনেক বেশি জরুরি। শমীকের এই বার্তার পরই রাস্তার হাল ফেরাতে উদ্যোগী কলকাতা পুরসভা। দ্রুত রাস্তা মেরামতির নির্দেশ দিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। বেঁধে দিলেন ডেডলাইন। একইসঙ্গে হেল্পলাইন নম্বরও (Helpline Number) চালু করা হয়েছে পুরসভার তরফে।

কতদিনের ডেডলাইন?

৫ অক্টোবরের মধ্যে কলকাতার সব খারাপ রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার। রাস্তার গর্ত মেরামতিতে ১৩টি ভ্রাম্যমাণ গাড়ি কাজ করছে বলে জানিয়েছেন স্মিতা পান্ডে। কোনও রাস্তার হাল খারাপ থাকলে, শহরবাসী সরাসরি জানাতে পারবে পুরসভাকে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। এই হেল্পলাইন নম্বরগুলো হল ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪, ২২২৬৯৯০৯। টোল ফ্রি নম্বর হল ১৮০০৩৪৫৩৩৭৫। এছাড়া, ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে হোয়াটসঅ্যাপ করেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ গাড়ি গিয়ে রাস্তা মেরামত করবে।

কী বলেছেন পুর কমিশনার?

স্মিতা পাণ্ডে বলেন, “আমাদের তিরিশ তারিখের মধ্যে ধরা ছিল। কিন্তু বৃষ্টির জন্য যেহেতু আমরা চারদিনটা পেলাম না বলেই সমস্যা। আবার সাড়াই করা হলেও বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় গর্ত হয়েছে বা বসে গিয়েছে। সেটাও আমরা টার্গেট রেখেছি যে ৫ তারিখের মধ্যে কাজ শেষ করব। আমাদের ১৩টি গাড়ি রয়েছে। যেখান থেকেই আমরা খবর পাচ্ছি, ছোট ছোট গর্তের খবর পাচ্ছি বা কোনও অসুবিধা হচ্ছে, ফোন করলেই গাড়িগুলি পাঠিয়ে দেওয়া হচ্ছে।”

কী বলেছিলেন শমীক?

সম্প্রতি একটি অনুষ্ঠানে শমীক বলেছিলেন, “সরকার আসবে, সরকার চলে যাবে। কিন্তু যাঁরা আধিকারিক আছেন, যাঁরা আমার রয়েছেন, তাঁরা থাকবেন। স্মিতাদেবীর কাছে একটা আর্জি রয়েছে। দৃশ্যদূষণ কলকাতা শহরে প্রবল। চারিদিকে হোর্ডিং। যে-যেখানে পারছে দাঁড়িয়ে পড়ছে। আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করব একজন আমলা হিসেবে আপনি বিষয়টা দেখবেন। কারণ কলকারা পুরসভার আয় হোর্ডিং থেকে।… রাস্তায় এখন অনেক গর্ত। এটা একটু দেখতে হবে। এটা টক অফ দ্য টাউন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us