AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Weather: প্রেমের সপ্তাহে ‘খেলা ঘোরাচ্ছে’ শীত! যুগলদের মন খুশ করে পড়বে পারদ, জানাচ্ছে হাওয়া অফিস

Kolkata Weather: এদিন এতটা পারদপতনের পর আপাতত আরও কয়েকদিন শীত যে বঙ্গেই থেকে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অবশ্য আগামী দুই দিনের মধ্যে ২ ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রা। তবে তাতে বিশেষ বাধ পড়বে না শীতের আমেজে।

Kolkata Weather: প্রেমের সপ্তাহে 'খেলা ঘোরাচ্ছে' শীত! যুগলদের মন খুশ করে পড়বে পারদ, জানাচ্ছে হাওয়া অফিস
প্রতীকী ছবিImage Credit: Yawar Nazir/Getty Images
| Edited By: | Updated on: Feb 09, 2025 | 11:04 AM
Share

কলকাতা: এক মাঘে শীত যায় না। সংকটকালে ব্যবহৃত এই প্রবাদপ্রতিম বাক্য কিন্তু এবার জায়গা পাচ্ছে আবহাওয়ার খাতায়ও। জানুয়ারির শেষ দিকেই বঙ্গ থেকে যেন বিদায় নিয়েছিল শীত। সরস্বতীর পুজোর সময়েই শীতের লেশ মাত্র উপভোগ করতে পারেনি বাঙালি। উল্টে তৈরি হচ্ছিল একটা অস্বস্তিকর পরিবেশ। কিন্তু আপাতত সেই দুঃখের দিন শেষ। ফেব্রুয়ারির মাঝামাঝি আসতেই ‘কামব্যাক’ শীতের।

এদিন ফেব্রুয়ারির শীতলতম ভোরের সাক্ষী রইল কলকাতা। মহানগরে পারদ নামল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় তো একেবারে হাড়েহিম করা পরিস্থিতি। খোদ শ্রীনিকেতনেই পারদ যেন মাটি ছুঁয়ে ফেলল। বীরভূমে ভোরে তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাঁকুড়ায় তাপমাত্রা নেমে হল ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিন এতটা পারদপতনের পর আপাতত আরও কয়েকদিন শীত যে বঙ্গেই থেকে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অবশ্য আগামী দুই দিনের মধ্যে ২ ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রা। তবে তাতে বিশেষ বাধ পড়বে না শীতের আমেজে।

শুরু হয়েছে প্রেমের মরসুম। সামনেই আবার ১৪ই ফেব্রুয়ারি। এই ফাঁকে ঘুরে বেরিয়ে প্রেম করার জন্য শীতের গুরুত্ব যে কতটা তা বলা বাহুল্য। আর এই প্রেমের সপ্তাহেই ‘জোড়া শালিকদের’ জন্য সুখবর আনল হাওয়া অফিস। আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকে ফের পড়বে পারদ। রাজ্যে ফিরবে শীতের আমেজ। তবে তা যে আজকের মতো হবে না, এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ