Brigade swearing-in ceremony: ব্রিগেডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান, শনিবার বেরনোর আগে জেনে নিন কোন রাস্তায় যাবেন না

Kolkata Traffic Advisory for Brigade Swearing-In: ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকবে। তবে LPG সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল, মাছ ও দুধের মতো জরুরি পরিষেবার গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

Brigade swearing-in ceremony: ব্রিগেডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান, শনিবার বেরনোর আগে জেনে নিন কোন রাস্তায় যাবেন না
শপথ অনুষ্ঠানের জন্য কোন কোন রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 08, 2026 | 8:19 PM

কলকাতা: সরকার পরিবর্তন হয়েছে বাংলায়। এ রাজ্যে বিজেপির প্রথম সরকারের শপথ অনুষ্ঠান হবে ব্রিগেড ময়দানে। শনিবার এই শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। সাজো সাজো রব ব্রিগেড ময়দানে। নতুন সরকারের এই শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আগামিকাল (৯ মে) শহরের একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেরনোর আগে জেনে নিন কোথায় কোথায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কোন কোন রাস্তায় এড়িয়ে যাবেন-

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার শপথ অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে আসছেন। সেজন্য শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসপ্ল‍্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন,ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকবে। তবে LPG সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল, মাছ ও দুধের মতো জরুরি পরিষেবার গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

পার্কিংয়েও বিধিনিষেধ-

আগামিকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর ও সংলগ্ন এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন এলাকায় কোনও গাড়ি পার্ক করতে দেওয়া হবে না। প্রয়োজন মতো অন‍্যান‍্য রাস্তার ক্ষেত্রেও যান চলাচল ঘোরানো হতে পারে।

Follow Us