
কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান হল। গঙ্গার নীচ চলল মেট্রো। দেশে প্রথম গঙ্গার নীচ থেকে চলল মেট্রো। হাওড়া ময়দান মেট্রো আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য। প্রথম দিন মেট্রোয় চাপলেন গায়ক অনুপম রায়। গঙ্গার নীচ থেকে মেট্রোয় চেপে প্রথম দিন ইতিহাসের সাক্ষী থাকলেন হাজারও মানুষ।
শুক্রবার সকালে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান দু’দিক থেকেই মেট্রো ছাড়ে ঠিক সকাল ৭টার সময় ৷ যদিও মেট্রোর পরিষেবা নিয়ে বিভ্রান্ত যাত্রীরা। বেশ কিছু ক্ষেত্রে যাত্রীদের মধ্যে প্রশ্ন রয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোয় উত্তর থেকে দক্ষিণে যেতে হয় অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যেতে হয়, তাহলে কীভাবে যাবেন? কাগজের টিকিট স্ক্যানিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। বেশ কিছু দিগ নির্দশনের সঙ্কেত নিয়েও বিভ্রান্তি ছড়ায়। তবে এসব সামলে মেট্রোয় চেপে ইতিহাসের সাক্ষী থাকতে বদ্ধপরিকর যাত্রীরা।
এরকমই আরেক যাত্রীর খোঁজ পাওয়া গেল এদিন। ১৯৮৪ সালে কলকাতা থেকে প্রথম মেট্রোসফরের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ আরও এক ইতিহাসের সাক্ষী থাকলেন তিনি। ১৯৮৪ সালের টিকিট নিয়ে গঙ্গার নীচে মেট্রোসফর পার্থ বন্দ্যোপাধ্যায়ের।
ভোর থেকেই টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এদিন এই ইতিহাসের সাক্ষী থেকেছেন গায়ক অনুপম রায়ও। প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার 12 থেকে 15 মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে৷ রাত ৯.৪৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।