Bangla NewsKolkata Kolkata & West Bengal Live: TMC Office Sealed, Tension in SRFTI, TMC, BJP, CPIM News Live Updates
Kolkata-West Bengal Live: সিল করে দেওয়া হল বাইপাসের তৃণমূল ভবন, SRFTI-তে উত্তেজনা
West Bengal News Live Updates: সাতসকালে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার পরিস্থিতি। সামনে এল পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষের পরিস্থিতি। অভিযোগ, এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ।
আজকের সব খবর দেখুন একনজরেImage Credit source: TV9 বাংলা
সাতসকালে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার। অভিযোগ, এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ।
অভিযোগ, তাদের উপস্থিতিতেই বেশ কয়েকজন ‘বহিরাগত’ আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। এমনকী মঞ্চ ভাঙার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে বলেও অভিযোগ।
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন উত্তর পঞ্চান্নগ্রাম এলাকার ৩৬জি তপসিয়া রোডের পুরনো তৃণমূল ভবনে রাজনৈতিক কার্যকলাপে “না” কলকাতা পুলিশের। ভবনের সামনে বসিয়ে দেওয়া হল ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড।তৃণমূলের কোন কর্মীকে প্রবেশের অনুমতি নয়। একমাত্র দু’জন নিরাপত্তা রক্ষী এবং নির্মাণ কর্মীরা ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার মাঝ রাত থেকে আনন্দপুর থানার পুলিশ গোটা ভবনের কার্যত দখল নিয়েছে। অন্যদিকে, সাতসকালে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (SRFTI) ধুন্ধুমার পরিস্থিতি। সামনে এল পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষের পরিস্থিতি। অভিযোগ, এদিন সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। তাদের উপস্থিতিতেই বেশ কয়েকজন ‘বহিরাগত’ আন্দোলনের মঞ্চ ভাঙতে যায়। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। এমনকী মঞ্চ ভাঙার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে বলেও অভিযোগ।