West Bengal Weather: গরমে জ্বলে-পুড়ে যাওয়ার দিন এসে গেল, কবে থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে, বলে দিল হাওয়া অফিস

Weather Update for Kolkata & West Bengal: আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯৬ শতাংশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

West Bengal Weather: গরমে জ্বলে-পুড়ে যাওয়ার দিন এসে গেল, কবে থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে, বলে দিল হাওয়া অফিস
ফিরছে গরমের দিন।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 01, 2026 | 10:31 AM

কলকাতা: সন্ধ্যা বা রাত হলেই উঠছিল ঝড়, সঙ্গে শুরু হচ্ছিল তুমুল বৃষ্টি। বিগত কয়েক দিনে এটাই চেনা ছবি হয়ে গিয়েছিল। বৃষ্টির জেরে আবহাওয়াও বেশ মনোরম থাকছিল। ভ্য়াপসা গরম থেকে মিলেছিল মুক্তি। তবে এবার সেই আরামের দিন শেষ। ছেদ পড়তে চলেছে মনোরম আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া অফিস বলছে, সপ্তাহান্তে সাময়িক দাপট বাড়বে গরমের।

এপ্রিল মাস পড়তেই গরমের দাপট শুরু হতে চলেছে। এই মরশুমে প্রথমবার চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দু-একদিনেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। কলকাতার পারদ ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

তবে এই গরম সাময়িক, কারণ রবিবার থেকে আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবনও তাদের পূর্বাভাসে জানিয়েছে,  এবার বাংলায় তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। বৈশাখ-জ্যৈষ্ঠে বেশি তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়। মে মাসে তাপপ্রবাহ আরও বাড়বে। 

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯৬ শতাংশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

কলকাতার পাশাপাশি হাওড়া-হুগলির আকাশও আজ পরিষ্কার থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত ও সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Follow Us