West Bengal News Highlights: বাংলায় শিল্পের খরা কাটবেই, সিন্ডিকেট-তোলাবাজি বন্ধ হবে: শুভেন্দু

West Bengal News Highlights Updates: আজ রানি রাসমনি অ্যাভেনিউ থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি মিছিল এবং ওয়াই চ্যানেলে একটি জমায়েত আছে। সে কারণে ওই রাস্তায় জ্যাম থাকতে পারে। অন্যদিকে ফের বন্ধ চিংড়িহাটা উড়ালপুল বন্ধ।

West Bengal News Highlights: বাংলায় শিল্পের খরা কাটবেই, সিন্ডিকেট-তোলাবাজি বন্ধ হবে: শুভেন্দু
Image Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 12, 2026 | 7:40 AM

চারদিনের ব্যবধানে আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করবেন নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে খবর। পাশাপাশি সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে সেই পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করবেন তিনি। ফলে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Jul 2026 05:11 PM (IST)

    শিল্পপতিদের হাতে পায়ে ধরে আনার উদ্যোগ নেব: তাপস রায়

    আমি শুরু করেছিলাম স্টার্টআপ ইন্ডাস্ট্রি হিসেবে। দায়িত্ব নিয়েছিলাম সেখানে, যেখানে ইন্ডাস্ট্রি পলিসি নেই। কিছুই নেই। ইন্সেন্টিভ নেই। কিছু দিয়ে যায়নি: তাপস রায়।

    পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা। গঙ্গা নদীর জন্য। যেটা অন্য কোথাও নেই। ঈশ্বর দিয়েছেন, ভগবান দিয়েছেন, প্রকৃতি দিয়েছেন। দুহাত ভরে পশ্চিমবাংলাকে দিয়েছেন। কিন্তু গত পাঁচ দশক অবহেলার জন্য আজকে এই শিল্পের খরা: তাপস রায়।

    ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে লাক্স গ্রুপ। ৯ হাজার কর্মসংস্থান হবে :তাপস রায়।

    আদিত্য বিড়লা গ্রুপ, টাটা গ্রুপ চলে গিয়েছিল। ৬ হাজার ছোট, মাঝারি গ্রুপ আছে। বাংলার নবপ্রজন্মের স্বার্থে হাতে পায়ে ধরে শিল্পপতিদের হাতে পায়ে ধরে আনার উদ্যোগ নেব: তাপস রায়।

  • 11 Jul 2026 04:33 PM (IST)

    TMC New Bloc Meeting: ঋতব্রতদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নেতা

    • তোপসিয়ায় ঋতব্রতদের বৈঠকে একে একে প্রবেশ করছেন নেতারা।
    • শান্তনু সেন, অশোক রুদ্র, নারায়ণ গোস্বামীর মতো নেতারা হাজির হন।
    • বিকেল সাড়ে ৪টে নাগাদ হাজির হন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ।
  • 11 Jul 2026 03:20 PM (IST)

    এক বছরে প্রায় ১ হাজার স্কুল গায়েব

    • তৃণমূল আমলের শেষ রিপোর্টে বাংলার স্কুলের বেহাল দশা স্পষ্ট। এক বছরে প্রায় ১ হাজার স্কুল গায়েব। ২০২৪-২৫ থেকে ২০২৫-২৬-এর মধ্যে সরকারি স্কুল উবে গিয়েছে ৯০০ টি। ২০২৫ সালে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩ হাজার ৭১৫।
    • ২০২৬ সালে পড়ুয়া যুক্ত সরকারি স্কুলের সংখ্যা ৯২ হাজার ৮০০। ১৯ হাজার স্কুলে মাত্র একজন শিক্ষক।
    • ২ হাজার শিক্ষকের অবসর হলেও কোনও শিক্ষক নিয়োগ হয়নি। ফলে শিক্ষক সংখ্যা বাড়েনি। বেসরকারি স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক বেড়েছে।
  • 11 Jul 2026 02:43 PM (IST)

    Baruipur Case: গণপিটুনিতে মৃতের পরিবারকে ২৫ লক্ষের চেক

    বারুইপুরে গিয়ে নির্যাতিতা বালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। যুবকের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে।

  • 11 Jul 2026 01:51 PM (IST)

    ডানকুনিতে বিরাট বিনিয়োগ লাক্সের

    • সিঙ্গুরে হয়নি টাটাদের কারখানা। সরকার বদলাতেই শিল্পের আশায় নতুন করে বুক বাঁধছেন সিঙ্গুরের অগণিত কৃষকরা। এবার সিঙ্গুর থেকে ১০ কিলোমিটার আগে শিল্প সম্ভাবনা।
    • এদিন লাক্স কোজ়ির নতুন প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উচ্ছ্বসিত পুরনো কারখানার শ্রমিকরা।
  • 11 Jul 2026 12:05 PM (IST)

    Baruipur Case: বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ি

    • সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী
    • নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি
    • নতুন পুলিশ ফাঁড়ির OC-র দায়িত্বে শিমূল মণ্ডল
    • ফাঁড়িতে থাকছেন ২ জন করে SI  ও ASI
    • থাকছেন ৮ জন কনস্টেবল ও ৪ জন মহিলা কনস্টেবল
  • 11 Jul 2026 09:20 AM (IST)

    মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে ৫ জনকে শোকজ

    • মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে আরও কড়া মনোভাব স্বাস্থ্য দপ্তরের। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই হাসপাতালের পাঁচজনকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য দফতর।
    • যাদের শোকজ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স, অ্যাডিশনাল মেডিকেল সুপার, এসিস্ট্যান্ট হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জ।
    • সূত্রের খবর, স্যালাইন কান্ডে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর কাছে জমা পড়েছে একটি প্রাথমিক রিপোর্ট। এরপর স্টোর থেকে ওয়ার্ডে স্যালাইন ডিস্ট্রিবিউশন পর্যন্ত গোটা চেনের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের প্রত্যেককেই শোকজ করা হলো।
  • 11 Jul 2026 09:19 AM (IST)

    সকাল থেকে কেমন আছে শহরের ট্র্যাফিক?

    আজ রানি রাসমনি অ্যাভেনিউ থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি মিছিল এবং ওয়াই চ্যানেলে একটি জমায়েত আছে। সে কারণে ওই রাস্তায় জ্যাম থাকতে পারে। অন্যদিকে ফের বন্ধ চিংড়িহাটা উড়ালপুল বন্ধ। সোমবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকছে। সে কারণে বিকল্প রাস্তা ব্যবহারের আবেদন ট্রাফিক পুলিশের।

Loading...
Unable to load recommendations.
Follow Us