
কলকাতা: এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার? শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষের একটি মন্তব্যে জোর চর্চা। তাঁর দাবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে কড়া সুর ছড়িয়ে দিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ উপহাসের ভঙ্গিতে বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। তিনি মন্তব্য করেন, যদি আর্থিক অভাব বা কোন সঙ্কটজনিতকারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তবে রাজ্য সরকারের পক্ষ থেকেই তাঁর জন্য প্রয়োজনীয় অর্থ বা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক, যাতে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন।”
রাজ্যের এক দায়িত্বশীল ক্যাবিনেট মন্ত্রীর মুখে বিরোধী নেত্রীর স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের মন্তব্য করা উচিত নয়।