
কলকাতা: মুখ্যমন্ত্রীর হাতে পুজোর উদ্বোধন, এ রেওয়াজ শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। কারণ বাম আমলে এ ছবি খুব একটা বেশি দেখা যায়নি। শহরের সমস্ত বড় বড় পুজো তো বটেই, জেলার পুজো গুলোতেও উদ্বোধনের জন্য নিমন্ত্রিত থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় নিজে পৌঁছে ফিতে কাটা তাঁর পক্ষে সম্ভব হত না। রিমোটেও পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ কয়েক বছরে পরিস্থিতি এমন হয়, সময়ের অভাবে মহালয়ার আগেই বিগ বাজেটের পুজোর উদ্বোধন করতেন মমতা। তা নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি। কিন্তু এবারের চিত্রটা একেবারেই উল্টো। কোথাওই পুজো উদ্বোধনে দেখতে পাওয়া যায়নি তাঁকে।
চেতলা অগ্রণী থেকে টালা প্রত্যয়, শহরের বিগ বাজেটের পুজোগুলোর উদ্বোধনে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এবারের কুর্সিতে শুভেন্দু অধিকারী। তাঁর ব্যস্ত সিডিউলের মধ্যে থেকে সময় বার করতে না পারলেও, রাত দশটার পরও গিয়ে তিনি পুজো উদ্বোধন করছেন। মমতা যেন আঁধারেই ছিলেন। শেষপর্যন্ত একটি মাত্র পুজোর উদ্বোধন করার ডাক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটি তাঁর পাড়া!
এই পাড়াতেই তাঁর বেড়ে ওঠা। এই পাড়ার লোকই তাঁর প্রতিবেশী! প্রতিবারই এই পুজোর উদ্বোধন করেন তিনিই। এবারও তাঁর অন্যথা হল না । মিলন সংঘের পূজা উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পাশেই মিলন সংঘের পূজা মণ্ডপে পৌঁছন মমতা। কথা বলেন মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে । পাড়ার দুই বাচ্চাকে দিয়ে ফিতে কাটান।
উদ্বোধনের পাশাপাশি পুজো মণ্ডপ চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। মণ্ডপে উপস্থিত পাড়া পড়শিদের সঙ্গেও কথা বলেন। খোঁজ খবর নেন। এদিন একেবারে ঘরোয়া পোশাকেই ছিলেন মমতা। দেখুন ভিডিয়ো: