Nabanna Lights Off: নবান্নের করিডরে জ্বলল না আলো, ১২ তলা জুড়ে কেন এত অন্ধকার?

Nabanna Lights Off: গত বৃহস্পতিবারই বিল কমানোর নির্দেশ দেন তিনি। আলো, ফ্যান , এসি চালিয়ে সরকারি কর্মীরা ঘর খালি করে বেরিয়ে যান বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকী এসি যাতে ২৫ ডিগ্রির নীচে না চালানো হয়, সেই নির্দেশও দেন মমতা।

Nabanna Lights Off: নবান্নের করিডরে জ্বলল না আলো, ১২ তলা জুড়ে কেন এত অন্ধকার?
নবান্নে জ্বলল না আলোImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 25, 2024 | 5:02 PM

কলকাতা: নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দফতর ছাড়াও একাধিক বিভাগের দফতর রয়েছে। বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের যাতায়াত ওই ভবনে। প্রায় প্রতিদিনই সকাল থেকে নবান্নের করিডরগুলিতে জ্বলে আলো। অফিসগুলিতেও আলো জ্বলে দিনের বেলায়। কিন্তু, মঙ্গলবার হঠাৎ বদলে গেল ছবিটা। নবান্নের প্রায় ১ থেকে ১২ তলা পর্যন্ত কোনও করিডরেই জ্বলল না আলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও এদিন আলো জ্বলেনি করিডরে। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই কি এমন সিদ্ধান্ত?

‘আলোগুলো জ্বলতেই থাকে, কেউ বন্ধ করে না’, এই ভাষাতেই সোমবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘরে পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠকের সময় এই বার্তা দিয়েছিলেন তিনি। সরকারের বিদ্যুতের বিল এভাবে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। গত বৃহস্পতিবারই বিল কমানোর নির্দেশ দেন তিনি। আলো, ফ্যান , এসি চালিয়ে সরকারি কর্মীরা ঘর খালি করে বেরিয়ে যান বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকী এসি যাতে ২৫ ডিগ্রির নীচে না চালানো হয়, সেই নির্দেশও দেন মমতা। আর আজ, মঙ্গলবার নবান্নের বেশিরভাগ তলায় দেখা গেল অন্ধকার।

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ অবং নির্দেশের পরে স্কুল শিক্ষা দফতর সহ একাধিক দফতরে আলাদাভাবে এই বিদ্যুৎ অপচয় রুখতে নির্দেশিকা জারি করা হয়। আর তারপরই মঙ্গলবার থেকে নবান্নের এই ছবি দেখা গেল।

Follow Us