Kunal Ghosh on NCPI: ‘NCPI-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে’, বিস্ফোরক কুণাল ঘোষ, হাতে আছে চাঞ্চল্যকর স্ক্রিনশট!

Kunal Ghosh at NCPI whatsapp group: বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। সেই সাংসদদের সাংসদ পদ খারিজ নিয়ে চলছে বিতর্ক। তারই মধ্যে কুণাল ঘোষ দাবি করলেন, কাকলিরা যোগ দেওয়ার পরই তাঁকে এনসিপিআই-এর গ্রুপে অ্য়াড করা হয়।

Kunal Ghosh on NCPI: NCPI-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে, বিস্ফোরক কুণাল ঘোষ, হাতে আছে চাঞ্চল্যকর স্ক্রিনশট!
এনসিপিআই-এর গ্রুপে কুণালImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 23, 2026 | 5:30 PM

কলকাতা: একদিকে, তৈরি হয়েছে এনসিপিআই-র নতুন কমিটি। অন্যদিকে এনসিপিআই (NCPI)-এর সাংসদ পদ সংক্রান্ত মামলায় নজরদারি করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে বিস্ফোরক তথ্য় সামনে আনলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কাকলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে দলে আছেন, সেই এনসিপিআই-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে তাঁকে। বেশ কিছুদিন ধরেই ওই গ্রুপে আছেন তিনি। বুধবার সংবাদমাধ্যমের সামনে মোবাইলে সেই গ্রুপ খুলেও দেখালেন কুণাল ঘোষ।

‘আমাকে এনসিপিআই-এর গ্রুপে অ্য়াড করেছে’

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। সেই সাংসদদের সাংসদ পদ খারিজ করার দাবি জানানো হয়েছে মমতা তৃণমূলের তরফে। চলছে বিতর্ক। তারই মধ্যে কুণাল ঘোষ দাবি করলেন, কাকলিরা যোগ দেওয়ার পরই তাঁকে এনসিপিআই-এর গ্রুপে অ্য়াড করা হয়।

বুধবার ছবি দেখিয়ে কুণাল উল্লেখ করেন ওই গ্রুপটার নাম ‘এনসিপিআই-ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অব ইন্ডিয়া’। এটি পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা রাজ্য কমিটির গ্রুপ বলে জানিয়েছেন তিনি। কুণালের দাবি, এটা ওই দলের পুরনো টিমের গ্রুপ।
২০ জন সাংসদ যখন যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তারপর তাঁকে যুক্ত করা হয়।

‘আমাকে কেন নিলেন’, প্রশ্ন করেন কুণাল

বেলেঘাটার বিধায়ক জানান, গ্রুপে যুক্ত করার পর তিনি ফোন করে প্রশ্নও করেছিলেন। কুণাল বলেন, “আমি ফোন করে বললাম, আমাকে কেন অ্যাড করলেন? আমাকে বলা হল, আপনি সাংবাদিক। অনেক খারাপ লোক এসেছে, আপনার কাছে পরামর্শ নেব বলে রেখেছি।” তারপর আর ওই গ্রুপ থেকে বেরোননি কুণাল। তিনি বলেন, “ওদের সব কথোপকথন দেখতে পাই। অনেক চাঞ্চল্যকর তথ্য আছে। স্ক্রিনশট রেখেছি। অনেকে ওখানে জিজ্ঞেস করছেন টাকার ভাগ পাবেন কি না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us