Firhad Hakim on CPM: ‘বামেরা জলকর বসাতে চেয়েছিল’,ফিরহাদের কথা শুনে প্রাক্তন বাম মন্ত্রী বললেন, ‘আমরা না, প্রস্তাব দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়’

Calcutta Municipal Election: সিপিএম কাউন্সিলরের ৯২ নম্বর ওয়ার্ড বাবুবাগানে একটি বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন হয়েছিল। ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূলের মন্ত্রীরা। তবে সেখানেও বিরোধী দলকে খোঁচা দিতে ছাড়লেন না তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব,প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ,বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়রা।

Firhad Hakim on CPM: বামেরা জলকর বসাতে চেয়েছিল,ফিরহাদের কথা শুনে প্রাক্তন বাম মন্ত্রী বললেন, আমরা না, প্রস্তাব দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়
কলকাতা পুরসভাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2026 | 7:16 AM

কলকাতা: সরকারি অনুষ্ঠানেও ‘তু-তু ম্যায়-ম্যায়’। বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জলকর নিয়ে প্রাক্তন বাম মন্ত্রীকে খোঁচা রাজ্যের মন্ত্রী জাভেদ খানের। সেই সময় উপস্থিত বাম কাউন্সিলর মধুছন্দা দেব পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন তাঁকে।

সিপিএম কাউন্সিলরের ৯২ নম্বর ওয়ার্ড বাবুবাগানে একটি বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন হয়েছিল। ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূলের মন্ত্রীরা। তবে সেখানেও বিরোধী দলকে খোঁচা দিতে ছাড়লেন না তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব,প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ,বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়রা। একই সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এলাকার বিধায়ক জাভেদ খান ও কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়।

বক্তব্য রাখতে গিয়ে জাভেদ আহমেদ খান নিজের বক্তব্যে এলাকার কাউন্সিলর মধুছন্দা দেবের কাজের প্রশংসা করলেও কটাক্ষ করতে ছাড়লেন না। তাঁর উদ্দেশে বললেন,”আপনাদের আমলের কাজ এবং আমাদের আমলের কাজের তফাৎটা বুঝতে পারছেন তো? উন্নয়ন কীভাবে করতে হয় দেখতে পারছেন তো? আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করে থাকি।” যদিও, মঞ্চে কোনও রকমই উত্তর দেননি সিপিএম কাউন্সিলর। জাভেদের বক্তব্যকে হেসে উড়িয়ে দেন তিনি।

কিন্তু এখানেই শেষ নয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার এক ধাপ এগিয়ে বলেন, “রাজ্যে তখন বাম সরকার। কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল। প্রস্তাব এসেছিল,পানীয় জলের উপরে কর চাপানোর। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর চাপাতে দেননি। জলকর এখনো নেওয়া হয় না। কারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য তৃণমূল সর্বদা সক্রিয়।

এরপরই মুখ খোলেন প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন,”পার্থক্যটা তো ফিরহাদ হাকিমই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব খোদ তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় দিয়েছিলেন। বামেরা নয়। উনি কিছু না জেনেই অনেক কিছু বলে দিলেন।

পরবর্তীতে, এলাকার বাম কাউন্সিলর বলেন, “খোঁচা থাকবেই আমি জানতাম। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম, তৃণমূল এখন তাকে ফসল ফলাচ্ছে। এত উন্নয়ন করতে পারছে কারণ ৩৪ বছরে বামেরা সেই জায়গা তৈরি করে দিয়ে এসেছিল।”

 

 

 

 

 

 

Follow Us