MD Salim: ইংরেজরা বলত স্বাধীনতা বলবে না, বিজেপি বলে আজাদি চলবে না: সেলিম

CPIM: পাল্টা বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "ওঁর বদ হজম হয়েছে। বয়স হলে এমন হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেরে যাবে। ওঁর শারীরিক ও মানসিক সুস্থতার কামনা করি। আর আমাদের এই সব বলে বামেরা প্রাসঙ্গিক হতে চাইছে। ওর গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এখন মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। তাই এইসব বলে লাভ কী?"

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 20, 2026 | 6:00 PM

কলকাতা: ‘কীসের আজাদি? গাঁজা খাওয়ার আজাদি? ক্ষুদিরাম বসুরা আগেই আজাদি দিয়েছেন’ বামেদের এই ভাষাতেই কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আবার বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ বললেই গ্রেফতার করতে হবে। এবার এই নিয়েই বিজেপিকে একহাত নিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ব্রিটিশদের সঙ্গে বিজেপির তুলনা টেনে তিনি বলেছেন, “ইংরেজরা বলত স্বাধীনতা বলবে না, বিজেপি বলে আজাদি চলবে না।”

রবিবার ধর্মতলায় DYFI-এর ‘ইনকিলাব’ সমাবেশ ছিল। সেখানের মঞ্চ থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান সিপিএম-এর রাজ্য সম্পাদক। তিনি বলেন, “যে সমস্ত বীররা ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁরা এই স্বাধীনতা চেয়েছিল। সেই স্বাধীনতাকেই হিন্দি-উর্দু-হিন্দুস্থানিতে আজাদি বলে। ওরা আজাদি শব্দ শুনলেই প্রশ্ন করে বলে কেন আজাদি বলে। কবে সেই ইংরেজের নুন খেয়েছে। এখন তার গুণ গাইছে। আরে ইংরেজ বলত স্বাধীনতা বলবে না। এখন শুভেন্দু অধিকারীরা মনে করে আজাদি বলবে না।”

পাল্টা বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওঁর বদ হজম হয়েছে। বয়স হলে এমন হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেরে যাবে। ওঁর শারীরিক ও মানসিক সুস্থতার কামনা করি। আর আমাদের এই সব বলে বামেরা প্রাসঙ্গিক হতে চাইছে। ওর গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এখন মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। তাই এইসব বলে লাভ কী?”

Loading...
Unable to load recommendations.
Follow Us