Durga Puja News: কুমার শানু,সান থেকে মোনালি ঠাকুর, দুর্গাপুজোয় মেগা শো-এর ভাবনা রাজ্য সরকারের

Nabanna: নবান্ন সূত্রে খবর, দেবী দুর্গার বন্দনা হবে বাংলার লোকসংস্কৃতি,উৎসবের মেলবন্ধনে। একই সঙ্গে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সফর। নাম দেওয়া হয়েছে ' 'ট্রিবিউট মা টুর'। পাঁচ জায়গায় দু'দিন করে হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি দুর্গাপুর এবং বহরমপুরে এই সফর হবে।

Durga Puja News: কুমার শানু,সান থেকে মোনালি ঠাকুর, দুর্গাপুজোয় মেগা শো-এর ভাবনা রাজ্য সরকারের
দুর্গাপুজো নিয়ে বড় উদ্যোগImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2026 | 8:21 AM

কলকাতা: তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দুর্গাপুজোর (Durga Puja 2026) শেষে কার্নিভালের আয়োজন করা হত। দেশ বিদেশের বহু অতিথি আসতেন। সেরা সেরা প্রতিমা প্রদর্শন করা হত রেড রোডে। সে সব এখন অতীত। এখন বাংলার ক্ষমতায় নতুন সরকার। এবার আর পুজোর শেষে কোনও কার্নিভাল নয়, তবে দুর্গাপুজোর উদ্বোধনেই হবে মেগা আয়োজন।

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই বৈঠক করে জানিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে তিন হাজার ড্রোন। সেই ড্রোন দিয়ে আলোর বিন্দুতে আঁকা হবে দেবীদুর্গার অবয়ব। তারপর ফুটিয়ে তোলা হবে দুর্গাপুজোর আবাহনের নানা মুহূর্ত। মহালয়া থেকে অষ্টমী, দুর্গাপুজোর দিনগুলিতে হবে মেগা শো। তবে এবার পুজোর আবহন শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়। গোটা রাজ্যজুড়েই পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার।

নবান্ন সূত্রে খবর, দেবী দুর্গার বন্দনা হবে বাংলার লোকসংস্কৃতি,উৎসবের মেলবন্ধনে। একই সঙ্গে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সফর। নাম দেওয়া হয়েছে ‘ ‘ট্রিবিউট মা টুর’। পাঁচ জায়গায় দু’দিন করে হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি দুর্গাপুর এবং বহরমপুরে এই সফর হবে।

এরপর পঞ্চমীর দিনে দিঘাতে হবে সবচেয়ে বড় অনুষ্ঠান। যেখানে গান গাইবেন নামি শিল্পীরা। সূত্রের খবর, শিল্পীদের তালিকায় নাম আছে কুমার শানু,সান এবং মোনালি ঠাকুরের।

Loading...
Unable to load recommendations.
Follow Us