Agnimitra Paul: ‘কানমোলা দিয়ে শেখাতে হবে’, নোংরা করলেই কী হবে জানালেন অগ্নিমিত্রা

Kolkata:রাজ্যের মন্ত্রী বলেন, "আগামী দিনের জন্য রাস্তা করা, পেভার ব্লক ঠিক করা, লাইট লাগিয়ে দেওয়া। সব থেকে আমরা ভাবছি CSR-এ কোনও কর্পোরেটকে দিয়ে দেব। আমরা ডিজাইন বলে দেব। পার্কের বাইরে প্রস্রাব করছে। খুব গন্ধ বেরচ্ছে। আমরা ব্লিচিং পাইডার দিয়ে পরিষ্কার করেছি। এমন কেন হবে?"

Agnimitra Paul: কানমোলা দিয়ে শেখাতে হবে, নোংরা করলেই কী হবে জানালেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পালImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 15, 2026 | 5:45 PM

কলকাতা: শহরের জলাশয়, উদ্যানের সৌন্দর্যায়ন করবে কর্পোরেট সংস্থা। জলাশয়ে ময়লা ফেললে বা প্রস্রাব করলে খেতে হবে কানমোলা। দিতে হবে জরিমানা। হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

রাজ্যের মন্ত্রী বলেন, “আগামী দিনের জন্য রাস্তা করা, পেভার ব্লক ঠিক করা, লাইট লাগিয়ে দেওয়া। সব থেকে আমরা ভাবছি CSR-এ কোনও কর্পোরেটকে দিয়ে দেব। আমরা ডিজাইন বলে দেব। পার্কের বাইরে প্রস্রাব করছে। খুব গন্ধ বেরচ্ছে। আমরা ব্লিচিং পাইডার দিয়ে পরিষ্কার করেছি। এমন কেন হবে?”

অগ্নিমত্রা পাল আরও বলেন, “জলাশয়ে এবার থেকে ময়লা ফেললেই জরিমানা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। পেনাল্টি আরও কড়া করতে হবে। অনেক রাজ্যে শুরু হয়েছে। ছোটবেলা থেকে কানমোলা না দিলে বাচ্চা শেখে না। বড় বয়সেও পেনাল্টি কানমোলা দিয়ে শেখাতে হবে।”

এর আগে পরিবেশ দূষণ প্রতিরোধেও প্লাস্টিকের বদলে ভুট্টা দানার ব্যাগ ব্যবহৃত হবে বলে জানান রাজ্যের মন্ত্রী। অভিনব ভাবনা ভাবলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনিতেই প্লাস্টিক পরিবেশ দূষিত করে। বহুবার সেই প্লাস্টিক বন্ধের চেষ্টা করা হয়েছে। কখনও চটের ব্যাগ, কখনও পাটের ব্যাগ ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এবার ভুট্টা দানার তৈরি ব্যাগের কথা বললেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)।

Loading...
Unable to load recommendations.
Follow Us