AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moon Moon Sen: ‘ইচ্ছা থাকলেও শরীর দেবে না’, কোন বিষয়ে বললেন মুনমুন?

বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু সেই নির্বাচনে কী দেখা যাবে টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মুনমুন সেনকে? এই জল্পনার অবসান নিজেই করেছেন সুচিত্রা কন্যা। টিভি৯ বাংলার প্রতিনিধিকে তিনি জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে নিজের পরিকল্পনার কথা।

Moon Moon Sen: ‘ইচ্ছা থাকলেও শরীর দেবে না’, কোন বিষয়ে বললেন মুনমুন?
মুনমুন সেনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 1:29 PM
Share

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচন কড়া নাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু সেই নির্বাচনে কী দেখা যাবে টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মুনমুন সেনকে? এই জল্পনার অবসান নিজেই করেছেন সুচিত্রা কন্যা। টিভি৯ বাংলার প্রতিনিধিকে তিনি জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে নিজের পরিকল্পনার কথা।

মুনমুন সেন জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। কিন্তু রাজনীতির আঙিনায় লড়াই করার ইচ্ছা রয়েছে তাঁর। কিন্তু শরীরের কারণেই তিনি আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দল চাইলে প্রচারে অংশ নিতে রাজি রয়েছেন তৃণমূলের প্রাক্তন তারকা সাংসদ। এ বিষয়ে মুনমুন সেন বলেছেন, “আমার ইচ্ছা থাকলেও, আমার শরীর দেবে না। যদি আমাকে চায়, তাহলে এখান ওখান প্রচারে যেতে পারি। কিন্তু ভোটে লড়তে পারব না।”

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন মুনমুন। সিপিএমের ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়েছিলেন তিনি। বিপুল ভোট পেয়েছিলেন সে বার। সেই নির্বাচনী অভিজ্ঞতা যে মধুর ছিল, তাও এ দিন জানিয়েছেন মুনমুন। বলেছেন, “বাঁকুড়ায় খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল।” তবে ২০১৪ সালে জিতলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিততে পারেননি মুনমুন। ২০১৯ সালে আসানসোল কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। বাবুল সুপ্রিয়ের কাছে সে বার হারেন তিনি।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা