Abu Taher on NCPI: ‘১৭ জনের দায়িত্ব ওরাই নিক’, BJP-তে যোগ দেওয়ার কথা শুনেই বিরক্ত আবু তাহের

NCPI MP: জগদীশ বলেছেন, "তিনজন যেহেতু সরাসরি বিজেপিতে যেতে চান না, তাই এনসিপিআই-তে যোগ দেওয়ার ব্যবস্থা করে বিজেপিই। আমরা এনসিপিআই-তে যাওয়ার কথা জানতাম না। এখন আমাদের বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তিনজন সংখ্যালঘু থেকে যেতে চাইলেও আমরা বিজেপিতে যোগ দেব।" বসুনিয়ার এই বক্তব্যের প্রেক্ষিতেই মন্তব্য করেছেন আবু তাহের।

Abu Taher on NCPI: ১৭ জনের দায়িত্ব ওরাই নিক, BJP-তে যোগ দেওয়ার কথা শুনেই বিরক্ত আবু তাহের
আবু তাহের, সাংসদ Image Credit source: Tv9 Bangla

Sep 14, 2026 | 2:45 PM

কলকাতা: দুর্গাপুজোর আগেই NCPI-এর সতেরো জন সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে। অন্তত তেমনটাই দাবি করেছেন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তবে তিনজন সংখ্যালঘু সাংসদ যদি নাও যেতে চান তাঁরা যোগ দেবেন বিজেপিতে। এবার এই নিয়েই মুখ খুললেন সাংসদ আবু তাহের খান। বিজেপিতে যোগদানের কথা ওড়ালেন তিনি। বললেন, “আমরা নিজেদের এলাকায় কাজ করার কথা ভাবছি। অন্য় ১৭ জনের দায়িত্ব, ১৭ জন নেবে।”

টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আবু তাহের খান বলেন, “বসুনিয়া তাঁর কথা বলেছেন। আমাদের কোনও দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি। এটা ওঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে আমাদের মতামতের কোনও মিল নেই।” তিনি আরও বলেন, “আমরা বিজেপিতে বা এনডিএ-তে নেই। আমরা নিজেদের এলাকায় কাজ করার কথা ভাবছি। অন্য় ১৭ জনের দায়িত্ব, ১৭ জন নেবে। এরকম কোনও চুক্তি আমাদের সঙ্গে হয়নি। ১৭ জনের সঙ্গে এ ব্যাপারে কথা বলুন।”

এখানে উল্লেখ্য, ২০ জন সাংসদের সাংসদ পদ খারিজ করার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাঁদের পদ খারিজ করার আর্জি জানানো হয়েছে কালীঘাট-তৃণমূলের তরফে। এই আবহের মধ্যেই এবার বিজেপিতে যোগদানের প্রসঙ্গ সামনে এসেছে।

জগদীশ বলেছেন, “তিনজন যেহেতু সরাসরি বিজেপিতে যেতে চান না, তাই এনসিপিআই-তে যোগ দেওয়ার ব্যবস্থা করে বিজেপিই। আমরা এনসিপিআই-তে যাওয়ার কথা জানতাম না। এখন আমাদের বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তিনজন সংখ্যালঘু থেকে যেতে চাইলেও আমরা বিজেপিতে যোগ দেব।” বসুনিয়ার এই বক্তব্যের প্রেক্ষিতেই মন্তব্য করেছেন আবু তাহের।

Loading...
Unable to load recommendations.
Follow Us