Indranil Sen: বিপাকে ইন্দ্রনীল? খেলা-মেলা থেকে শুরু করে TMC জমানায় সব উৎসবের ফাইল চাইল নবান্ন

বস্তুত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে গঠিত কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর এই কমিশন মূলত দুর্নীতির তদন্ত করছে। সেই সব ফাইল চাওয়া হয়েছে। ওই সময় ইন্দ্রনীল সেন সেই দফতরের মন্ত্রী ছিলেন। সব ফাইল চাওয়া হয়েছে। ই মেলা, খেলা থেকে শুরু করে তৃণমূল জমানায় সব উৎসবের ফাইল এর কপি চাওয়া হয়েছে তদন্তের জন্য।

Indranil Sen: বিপাকে ইন্দ্রনীল? খেলা-মেলা থেকে শুরু করে TMC জমানায় সব উৎসবের ফাইল চাইল নবান্ন
ইন্দ্রনীল সেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2026 | 1:58 PM

কলকাতা: এবার সাঁড়াশি চাপে রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। দুর্গাপুজোয় পাস বিক্রির অভিযোগ আগেই উঠেছিল। সেই নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে। আর এবার আরও সাঁড়াশি চাপে ইন্দ্রনীল। তাঁর পূর্বতন বিভাগ তথ্য ও সংস্কৃতি দফতর, সেই দফতরের ফাইল খুলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে গঠিত কমিশন। নবান্ন থেকে চাওয়া হয়েছে, ২০১৬ থেকে তৃণমূল সরকার ক্ষমতায় থাকার শেষ পর্যন্ত ইন্দ্রনীলের দফতরের সব ফাইল।

বস্তুত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে গঠিত কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর এই কমিশন মূলত দুর্নীতির তদন্ত করছে। সেই সব ফাইল চাওয়া হয়েছে। ওই সময় ইন্দ্রনীল সেন সেই দফতরের মন্ত্রী ছিলেন। সব ফাইল চাওয়া হয়েছে। মেলা, খেলা থেকে শুরু করে তৃণমূল জমানায় সব উৎসবের ফাইল এর কপি চাওয়া হয়েছে তদন্তের জন্য।

বস্তুত, সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen)-এর বাড়িতে তেড়েফুঁড়ে নামে ইডি। তল্লাশি চালানো হয় তাঁর কসবার বাড়িতে। এখানেই শেষ নয়,কসবা-হাইল্যান্ড পার্ক সহ শহরের ১০ জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। এর মধ্যে মন্ত্রীর এক ঘনিষ্ঠ ব্যবসায়ী রয়েছেন বলেও প্রাথমিক ভাবে খবর পাওয়া যায়। পুরো বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর,ইউনেস্কোর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সেই ঘটনায় আবার আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে তাঁর আর্জি খারিজ হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us