Nabanna: ওঁদের মধ্যে অনেকেই মমতার সচিবালয়ে ছিলেন, রাজ্যের এক গুচ্ছ WBCS অফিসারদের বড় নির্দেশ দিল নবান্ন

WBCS Officers Posting: তার মধ্যে রয়েছেন অনেকেই, যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে ছিলেন বলে সূত্রের খবর।  নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P & AR) দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।

Nabanna: ওঁদের মধ্যে অনেকেই মমতার সচিবালয়ে ছিলেন, রাজ্যের এক গুচ্ছ WBCS অফিসারদের বড় নির্দেশ দিল নবান্ন
নবান্নImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2026 | 12:03 AM

কলকাতা:  ১২৪ জন WBCS অফিসারের পোস্টিং দিল নবান্ন। যার মধ্যে বড় অংশ রয়েছে, যাঁরা আগের সরকারের ‘ সুনজরে’  ছিলেন। পালাবদলের পর তাঁদের পোস্টিং এতদিন দেওয়ানি। তার মধ্যে রয়েছেন অনেকেই, যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে ছিলেন বলে সূত্রের খবর।  নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P & AR) দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। ১৭ জুলাইয়ের মধ্যে তাঁকে নতুন পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

  • সুমন হাওলাদার: অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টর করা হয়েছে

  • মানবিন্দ্র দাস: গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন

  • পলাশ সেনগুপ্ত: বিআরএআইপিআরডি-র ডিরেক্টর পদে পোস্টিং দেওয়া হয়েছে

  • শাওন সেন: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন  দফতরের স্পেশাল সেক্রেটারি হয়েছেন

  • কাঞ্চন চৌধুরী: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের মেম্বার সেক্রেটারি পদে স্থানান্তরিত হয়েছেন

  • দিব্যেন্দু ভট্টাচার্য: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর  করা হয়েছে

  • দীপ্তেন্দু বেরা: বন দফতরের স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন

  • অংশুমান ভট্টাচার্য: ‘ডব্লিউবিআরইডিএ’-র সিইও (CEO) পদে পোস্টিং পেয়েছেন

  • বিকাশ সাহা: শ্রম দফতরের জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে

  • শুভেন্দু বসু: পরিবহণ দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন

  • সমীর বিশ্বাস: ভূমি ও ভূমি সংস্কার দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি পদে বদলি করা হয়েছে

  • শিবনারায়ণ বালাজী সিনহা রায়: পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এমডি (MD) করা হয়েছে

  • নরেন্দ্র নাথ দত্ত: কৃষি দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন

  • সৌরা মন্ডল: পরিবহণ দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর পদে পোস্টিং পেয়েছেন

  • শুভ্রজ্যোতি ঘোষ: হিডকো-র জিএম পদে নিযুক্ত হয়েছেন

    পাশাপাশি পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতিরিক্ত জেলাশাসক পদেও রদবদল হয়েছে। নবান্ন সূত্রে খবর, ব্লক, মহকুমা এবং জেলা স্তরের প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল ও মসৃণ করতে এটা রুটিন বদল।

 

Follow Us