New Town: অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, গাড়ি চালিয়ে এসে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে ভয়ঙ্কর ঘটনা

New Town App Bike Accident: ওই বাইকটিতে চালক ছাড়াও এক মহিলা যাত্রী ছিলেন। ওই মহিলা অ্যাপ বাইক বুক করে গন্তব্যে যাচ্ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়ই পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি অত্যন্ত বেপরোয়া গতিতে এসে সজোরে বাইকটিকে ধাক্কা মারে।

New Town: অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, গাড়ি চালিয়ে এসে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে ভয়ঙ্কর ঘটনা
আহত মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 29, 2026 | 10:41 AM

কলকাতা:নিউটাউনে ভয়ঙ্কর দুর্ঘটনা। চার চাকা গাড়ির এসে ধাক্কা মারল অ্যাপ বাইককে। গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও মহিলা যাত্রী। তদন্তে নেমে প্রাথমিকভাবে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, যে গাড়িটি এসে ধাক্কা মারে, সেটি চালাচ্ছিলেন আহত মহিলার স্বামী। স্ত্রীকে ফলো করে এসে ধাক্কা মারার অভিযোগ। নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান BG ব্লকের সামনে ভয়াবহ দুর্ঘটনা। জানা যাচ্ছে, মহিলার নাম সুকৃতি আদিত্য। তিনি কেষ্টপুরে ভাড়া বাড়িতে থাকেন। পেশায় বিউটি পার্লারের কর্মী। তাঁকে এনআরএস-এ নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ওই মহিলা অ্যাপ বাইক বুক করে গন্তব্যে যাচ্ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়ই পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি অত্যন্ত বেপরোয়া গতিতে এসে সজোরে বাইকটিকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে দূরে গিয়ে পড়েন মহিলা, বাইক চালকও পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি প্রথমবার ধাক্কা মারার পর দ্বিতীয়বার ফিরে আসে। এরপর লোকজন জড়ো হয়ে যাওয়ায় গাড়ি চালক পালিয়ে যান।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অ্যাপ বাইকটির যাত্রী ও ঘাতক চারচাকা গাড়ির চালক সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বা অন্য কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার পর পরই চালক গাড়িটি নিয়ে দ্রুত চম্পট দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহত দু’জনেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। ঘাতক গাড়ি ও পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us