Newtown: মধ্যরাতে বিছানায় বাবার পাশেই ছিল ২ বছরের শিশু, ভোরের দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো!

Newtown: বিহারের বাসিন্দা সামসুর মণ্ডল তাঁর স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে নিউটনের বালিগুড়ি এলাকায় ভাড়া থাকতেন। সামসুর জানান, প্রত্যেক দিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়েন। ভোররাতে দেখতে পান তাঁর মোবাইল ফোন এবং তাঁর কন্যা সন্তান পাশে নেই।

Newtown: মধ্যরাতে বিছানায় বাবার পাশেই ছিল ২ বছরের শিশু, ভোরের দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো!
নিউটাউনে শিশু খুনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 17, 2024 | 3:05 PM

নিউটাউন: দু’বছরের শিশু কন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনের বালিগুড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বিহারের বাসিন্দা সামসুর মণ্ডল তাঁর স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে নিউটনের বালিগুড়ি এলাকায় ভাড়া থাকতেন। সামসুর জানান, প্রত্যেক দিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়েন। ভোররাতে দেখতে পান তাঁর মোবাইল ফোন এবং তাঁর কন্যা সন্তান পাশে নেই। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করে এলাকায়। এরপর সকাল ৮’টা নাগাদ খবর পান পাশের একটি জলাশয়ে এলাকার ক’জন পানা সরাতে গিয়ে এক শিশু কন্যার দেহ ভাসতে দেখেন। সেখানে গিয়ে দেখেন, তাঁর মেয়ের শরীরই জলে ভাসছে।

তড়িঘড়ি টেকনো সিটি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের সঙ্গে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বাড়ির বিছানা থেকে ওই শিশু কন্যা কীভাবে জলাশয়ে এল? তদন্ত করছে পুলিশ।

যদিও প্রতিবেশীদের দাবি, বালিগুড়ি এলাকার ওই বাড়িতে আগে এক ব্যক্তি ভাড়া থাকতেন। তিনি সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলে তাকে বাড়িওয়ালা বার করে দিয়ে বিহারের এই পরিবারকে থাকতে দিয়েছিলেন। তারপর থেকেই ওই ব্যক্তির রাগ ছিল ওই পরিবারের ওপর। পুলিশ ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে। ওই ব্যক্তির নাম পরিচয় জেনেছে পুলিশ। তাঁকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দু’বছরের এই শিশু কন্যার মৃত্যুর ঘটনায় কোনওভাবে ওই ব্যক্তি জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us