Ashok Lahiri: বাংলার শিল্পনীতি কেমন হওয়া দরকার? বড় বার্তা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের

Bengal Industrial Policy Reforms: শুক্রবার বেঙ্গল চেম্বার্স অব কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। সেখানে রাজ্যের শিল্পনীতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে দেওয়ার প্রয়োজন নেই। বরং এমন নিয়ম তৈরি করতে হবে, যা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে, অথচ ব্যবসা ও শিল্পের পথে বাধা হয়ে দাঁড়াবে না।"

Ashok Lahiri: বাংলার শিল্পনীতি কেমন হওয়া দরকার? বড় বার্তা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোককুমার লাহিড়ীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 30, 2026 | 10:32 PM

কলকাতা: ক্ষমতায় এসেই বাংলায় শিল্প আনতে উদ্যোগী হয়েছে বিজেপি। রাজ্যে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন শিল্পনীতিও আনছে সরকার। এই আবহে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোককুমার লাহিড়ী রাজ্যের শিল্পনীতি নিয়ে বড় বার্তা দিলেন। বললেন, ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সরকারি নিয়ম বাদ, দ্রুত অনুমোদন এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো জরুরি। নীতির সংস্কার না করলে শিল্পের পথে তা বাধা হয়ে দাঁড়াবে।

শুক্রবার বেঙ্গল চেম্বার্স অব কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। সেখানে রাজ্যের শিল্পনীতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “উন্নয়নের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে দেওয়ার প্রয়োজন নেই। বরং এমন নিয়ম তৈরি করতে হবে, যা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে, অথচ ব্যবসা ও শিল্পের পথে বাধা হয়ে দাঁড়াবে না।” শিল্পের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের নীতি সংস্কারের কথা জানান। অশোক বলেন, “ব্যবসা শুরু করতে বা সরকারি অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেই সমস্যা কমাতে হবে। সরকারের কাছে আগে থেকেই কোনও নাগরিকের তথ্য থাকলে তাঁকে বার বার একই তথ্য জমা দিতে বলা উচিত নয়।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নতুন শিল্পনীতিতে জমি বরাদ্দ, কারখানার অনুমোদন এবং ট্রেড লাইসেন্সের প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তাঁর কথায়, “শিল্পপতিদের জানাতে বলব রাজ্যের কোন নিয়মে সমস্যা হচ্ছে এবং কোথায় অনুমোদনে দেরি হচ্ছে।” তিনি জানান, ‘রেড টেপ থেকে রেড কার্পেট—এই পথেই বাংলার শিল্পের পুনর্জাগরণ ঘটাতে চায় রাজ্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us