
কলকাতা: দার্জিলিং থেকে গঙ্গাসাগর- গোটা রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটতে চলেছে। বৃহস্পতিবার রাজ্যে এসে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করে গিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরী। কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া-পুরুলিয়া, কার্যত কোনও জেলাকেই যে বঞ্চিত করা হয়নি।
মন্ত্রী জানিয়েছেন, ৩ লক্ষ কোটির কাজ করা হয়েছে। ৪০,০০০ কোটি খরচে ২৪০০ কিলোমিটারের প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে। এছাড়া, ২ লক্ষ কোটির প্রজেক্টের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন তিনি। নিতিন গডকরী বলেন, “আমি ওই নেতাদের মতো নই, যারা ঘোষণা করে চলে যায়। যা বলব, সব করে দেখাব। ১৩ বছর ধরে আমি এই দফতরের মন্ত্রী। কেউ আমাকে এই নিয়ে কোনও প্রশ্ন করতে পারেনি।”
দেড় লক্ষ কোটির গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলির মতো জেলা উপকৃত হবে।
বারাণসী থেকে কলকাতা ৩০,০০০ কোটি খরচে তৈরি হবে হাইওয়ে। বারাণসী থেকে কলকাতা আসতে ৫ ঘণ্টা লাগবে। রামজীবনপুর, খড়্গপুর হাইওয়ে কানেক্ট হবে হবে। পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর, হুগলি হাওড়াও এর ফল পাবে।
৩৮,০০০ কোটি খরচে গোরখপুর-শিলিগুড়ি গ্রিন ফিল্ড হাইওয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ৬ ঘণ্টায় গোরখপুর থেকে শিলিগুড়ি পৌঁছনো যাবে।
৪০ হাজার কোটি খরচে রকসৌল থেকে হলদিয়া সড়ক প্রজেক্ট। এটাই নেপাল যাওয়ার রাস্তা। ডিপিআর তৈরি হয়েছে।
১৭০০০ কোটি খরচে ২৭০ কিমি হাইওয়ে তৈরি হবে। বাঁকুড়া- বর্ধমানের সঙ্গে বিহার-ঝাড়খণ্ডের যোগাযোগ পোক্ত হবে।
২৬০০০ কোটি খরচে শিলিগুড়ি থেকে গুয়াহাটি ফোর লেন হাইওয়ে করিডর তৈরি হবে। ৪০০ কিমি রাস্তার কাজ শুরু হবে শীঘ্রই। ১০ ঘণ্টার বদলে ৪ ঘণ্টায় পার হওয়া যাবে ওই রাস্তা।
৬০০০ কোটি খরচে শিলিগুড়ি থেকে দার্জিলিং ২ লেনের রাস্তা তৈরি হবে। ১ ঘণ্টায় পৌঁছনো যাবে ৩ ঘণ্টার পথ।
শিলিগুড়ি-সিকিম ৫২ কিমি ৪ লেনের রাস্তা তৈরি হবে। থাকবে সুড়ঙ্গ। ১ ঘণ্টা লাগবে যেতে।
পুরনো ন্যাশনাল হাইওয়ে বদলে কংক্রিট রোড, ফুটপাথ, আলো সাজানোর জন্য ১০,০০০ কোটি খরচ হবে।
২০,০০০ কোটি খরচে ডানকুনি-কোলাঘাট ৮ লেনের রাস্তা তৈরি হবে।
কলকাতা থেকে হলদিয়া কানেক্ট করার প্রকল্প।
১২০০০ কোটি খরচে মৌরীগ্রাম থেকে কিষাণগঞ্জ ২৪৫ কিমি ৪ লেন হাই স্পিড করিডর তৈরি হবে।
তেলিপাড়া, বীরপাড়া, ফালাকাটায় ১৫০০ কোটি খরচে ৫০ কিমি রাস্তা।
গাজোল থেকে হিলি ৩০০০ কোটি খরচে ১০৭ কিমি রাস্তা।
জোকা থেকে ডায়মন্ড হারবার ১৫০০ কোটি খরচে ৮০ কিমি রাস্তা।
গঙ্গাসাগরকে যুক্ত করার জন্য তৈরি হবে স্পেশাল রোড।
মানকুমার থেকে দিঘার ৯০ কিমি রাস্তা চওড়া হবে।
৮০০০ কোটি খরচে পেট্রোপোল থেকে ৭৫ কিমি ৪ লেনের রাস্তা তৈরি হবে।
১০০০ কোটি খরচে বেলঘরিয়া থেকে ৬ লেনের এলিভেটেড রোড তৈরি হবে।
১০০০ কোটি খরচে বীরভূম ময়ূরাক্ষী নদীর উপরও তৈরি হবে ৪ লেনের রাস্তা।
৮৭৫ কোটি খরচে রামপুরহাট থেকে ৪ লেনের রোড তৈরি হবে।
৭৫০ কোটি খরচে মালদহ থেকে দুর্গাপুর রাস্তা তৈরি হবে।
৩৭৫ কোটি খরচে মালবাজার থেকে ব্রিজ ও রাস্তা তৈরি হবে।
৩০০ কোটি খরচে দামোদর নদীর উপর ৬ লেনের রাস্তা তৈরি হবে।
মহানন্দা নদীর উপর সেতু তৈরি হবে।