
কলকাতা: ফ্রান্সের প্যারিস হয়ে উড়ে যাচ্ছিল ব্যাঙ্ককের দিকে। ভয়ঙ্কর ঘটনা। মাঝ আকাশে চক্কর কাটল বিমান। ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। তখনই পাইলট নিলেন সিদ্ধান্ত। জরুরী ভিত্তিতে অবতরণ কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)
কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর, ফ্রান্সের প্যারিস থেকে ব্যাঙ্কক এয়ারচালিন SB 501 বিমানটি যাত্রা শুরু করেছিল। কলকাতার আকাশে ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুততার সঙ্গে বিমানের পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। অনুমতি পেয়েই অবতরণের করেন। সেই মতো অনুমতি পেলে বিমানে থাকা ২৬৮ জন যাত্রী এবং১২ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তবে শুধু যান্ত্রিক ত্রুটি নয়, পাশাপাশি বিমানে অপর্যাপ্ত জ্বালানি ছিল বলে কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর।
পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি মেরামতি না হওয়ায় বিমানে থাকা ২৬৮ জন যাত্রী এবং ১২ জন কেবিন ক্রুকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়। এরপর বিমানটি কলকাতা বিমানবন্দরে বে নাম্বার ১১৫ তে রয়েছে। যাত্রীদেরকে বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বিমান সূত্র মারফত খবর।