AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কীভাবে আবেদন করা যায়? কারা আবেদন করতে পারবেন না, জানুন বিস্তারে

PMAY eligibility criteria: কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার।

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কীভাবে আবেদন করা যায়? কারা আবেদন করতে পারবেন না, জানুন বিস্তারে
প্রধানমন্ত্রী আবাস যোজনায় কীভাবে বাড়ি তৈরি করবেন?Image Credit: TV9 বাংলা
| Updated on: May 14, 2026 | 8:18 PM
Share

কলকাতা: বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। কীভাবে এই যোজনার অধীনে বাড়ি পাবেন?

কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। শৌচাগার, জল ও ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।

কত টাকা পাওয়া যায়?

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে পাকা বাড়ি তৈরির জন্য ১ লাখ ২০ হাজার টাকা দেয়। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের ১ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়।

কারা আবাস যোজনায় বাড়ি পাবেন?

আবেদনকারীর বা তার পরিবারের কোনও সদস্যের ভারতের কোথাও পাকা  বাড়ি থাকা চলবে না।

আয়ের সীমা-

অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS), নিম্নবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ির সুবিধা পেতে পারেন।  আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নেন যে এই প্রকল্পের সুবিধা পাবেন কি না।

কারা আবাস যোজনার সুবিধা পাবেন না?

যদি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

এছাড়া পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে, তাহলেও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

৫০ হাজার টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিসান ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।

আবেদন প্রক্রিয়া:

গ্রামীণ (PMAY-G): গ্রাম উন্নয়ন আধিকারিক (BDO) বা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করা যায়।

শহর (PMAY-U): অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করা যায়।

Follow Us