RG Kar: ‘পুলিশ বলল তুমি কি মিছিলে গিয়েছিলে? আমার ছেলে হ্যাঁ বলতেই…’

RG Kar: শান্তনুর পরিবার বলছে, তিলোত্তমার প্রতিবাদ মিছিলে সামিল হতে শান্তনু গিয়েছিল সেদিন। অফিস থেকে ফেরার পথে সেখানে যান। তারপর থেকে বাড়ি ফেরেননি তিনি। গতকাল পুলিশ খবর দেয় হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে।

RG Kar: পুলিশ বলল তুমি কি মিছিলে গিয়েছিলে? আমার ছেলে হ্যাঁ বলতেই...
ধৃত শান্তনু সরকারের মাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2024 | 5:46 PM

কলকাতা: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দুষ্কৃতীদের চিনিয়ে দিতে ফেসবুকে পোস্ট করে কলকাতা পুলিশ। ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে ধরপাকড়। হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তিরিশ জন। এর মধ্য়ে রয়েছেন বেলঘড়িয়ার বাসিন্দা শান্তনু সরকার। তবে তিনি হামলার ঘটনায় জড়িত নন দাবি অভিযুক্তের পরিবারের।

শান্তনুর পরিবার বলছে, তিলোত্তমার প্রতিবাদ মিছিলে সামিল হতে শান্তনু গিয়েছিল সেদিন। অফিস থেকে ফেরার পথে সেখানে যান। তারপর থেকে বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার পুলিশ খবর দেয় হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। তাদের আরও অভিযোগ, পুলিশ কিছু ধামাচাপা দিতে নিরাপরাধীদের গ্রেফতার করছে।

শান্তনু মা গীতা সরকার বলেন, “ছেলে দেখতে গিয়েছিল। হামলায় ভাঙচুর হচ্ছে সেইটাই দেখছিল। পুলিশ জিজ্ঞাসা করেছে তুমি কি মিছিলে এসেছ? ও বলেছে হ্যাঁ। এরপর বলেছে তাহলে ওঠো গাড়িতে। তারপরই গাড়িতে তুলে নিল। আমার মনে হচ্ছে কিছু ধামাচাপা দিচ্ছে পুলিশ। ওই প্রকৃতির ছেলে নয় ও।” শান্তনুর বাবা বিদ্যুৎ সরকার বলেন, “সিঁথির মোড়ের প্রসেশনে ছিল। হয়ত ও মোবাইলে ছবি তুলতে পারে। আর কোনও আক্রমণাত্মক ভূমিকা ছিল না।”

Follow Us